৯ নভেম্বর, ২০২৬
কলকাতা

হোস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ, হতবাক পরিবার

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১ আগস্ট ২০২২ ২১:৩৪

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Calcutta National Medical College & Hospital) এর হোস্টেলে ছাত্রীর রহস্যমৃত্যু। হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃতার নাম প্রদীপ্তা দাস। বাড়ি, সোদপুরে। ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি। থাকতেন কলেজের হস্টেলেই। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। তবে তা বিশ্বাস হচ্ছে না সহপাঠীদের।

কলেজ সূত্রে খবর, পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন প্রদীপ্তা। এমনকী, শেষ যে পরীক্ষা দিয়েছিলেন, তাতেও যথেষ্ট ভালো রেজাল্ট করেছিলেন তিনি। প্রতিদিনের মতোই এদিনও ক্লাস করেন প্রদীপ্তা। বিকেলে হস্টেলে ফেরেন তিনি। রুমমেট হস্টেলে ফিরে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও প্রদীপ্তার কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর দরজা ভাঙতেই দেখা যায়, ঝুলছে প্রদীপ্তার দেহ।

তড়িঘড়ি কলেজের তরফে খবর দেওয়া হয় বেনিয়াপুকুর থানা ও প্রদীপ্তার বাড়িতে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার আকস্মিকতায় হতবাক বাড়ির লোক, আত্মীয়-পরিজন, বন্ধুরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro