২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

মিথ্যা-প্রেম-খুন, একদশক পরে গ্রেফতার হল জুনিয়রের রহস্যমৃত্যুর খুনি

সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জুনিয়রের ‘প্রেমিকা’ প্রিয়াঙ্কাকে সোমবার গ্রেফতার করেছে সিবিআই
murder crime Bengali News
প্রতীকী ছবি @pixabay
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৬ জানুয়ারি ২০২১ ১০:১৪

অবশেষে একদশক পরে গ্রেফতার করা হল জুনিয়র মৃধা খুনিকে। যদিও তরুণ জুনিয়রের মৃত্যুর দিন থেকেই, তীর ছিল 'প্রেমিকা' প্রিয়াঙ্কা চৌধুরীর উপরে। কে এই জুনিয়র মৃধা? কেই বা প্রিয়াঙ্কা চৌধুরী? কী করেই বা খুন হল জুনিয়র? এত বছর পরে অবশ্য এই প্রশ্ন গুলো মনে ডানা বাধা স্বাভাবিক ব্যাপার।

তবে এ প্রশ্নের উত্তরে খোলসা করে বলতে হয় প্রথম থেকেই। সময়টা ২০১১-এর ১১ জুলাই। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হয়েছিল জুনিয়রের মৃতদেহ। যিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রাথমিকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে জুনিয়রের কাঁধে গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়।

সেই সময় জুনিয়রের পরিবারের তরফে দাবি করা হয়, ১১জুলাই অর্থাৎ জুনিয়রের মৃত্যুর দিন দুপুরে প্রিয়াঙ্কা'র বাড়িতে যাবেন বলেই বাড়ি থেকে রওনা হয়েছিলেন ছেলে। কে এই প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা, যার সাথে জুনিয়রের ২০০৮ সাল থেকে প্রেম। এমনকি ২০১১'তে বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। কাজেই, প্রথম থেকেই সন্দেহ ছিল প্রিয়াঙ্কার উপরেই।

এরপরে খুনের আট দিনের মাথায়, সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া হয় জুনিয়রের রহস্যমৃত্যুর। জুনিয়রের বাবা-মা ভেবেছিলেন ছেলের খুনিকে হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে। তবে সেই আশায় জল ঢেলে দেন, মোহনবাগানের প্রাক্তন কর্তা। নিজের প্রভাব খাটিয়ে সিবিআই'র চার তদন্তকারী আধিকারিককে বদলি করে দেন, অন্তত এমনটাই অভিযোগ ওঠে মোহনবাগানের প্রাক্তন কর্তার বিরুদ্ধে।

তবে এখানে মোহনবাগানের প্রাক্তন কর্তার ভূমিকা কী? ২০০৮ সাল থেকে জুনিয়রের সাথে প্রিয়াঙ্কার সোশ্যাল সাইটের মাধ্যমে প্রেম। ২০১১'তে জুনিয়রের খুন, আর প্রেমের আগে থেকেই যে প্রিয়াঙ্কা চৌধুরী বিবাহিত তা নাকি বুঝতেই পারেননি জুনিয়র এবং তার পরিবার।

এ বিষয়ে জুনিয়রের পরিবার জানায়, জুনিয়রের খুনের তিন মাস আগের এক সন্ধ্যায় ‘পারিবারিক’ টিভি শো'তে প্রিয়াঙ্কাকে শাঁখা-সিঁদুর পরে শ্বশুরবাড়ির বিষয়ে বলতে দেখেন জুনিয়রের পরিবার। হতবাক হয়ে যান সকলে। বিষয়টি জানার পর ধাক্কা সামলে উঠে পারেননি জুনিয়রও। এরপর জানা যায়, মোহনবাগানের ওই প্রাক্তন কর্তার পুত্রবধু প্রিয়াঙ্কা ওরফে মুন। এরপর এভাবেই দশক পেরিয়ে অবশেষে গ্রেফতার করা হল সেই প্রিয়াঙ্কা চৌধুরীকে। সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জুনিয়রের ‘প্রেমিকা’ প্রিয়াঙ্কাকে সোমবার গ্রেফতার করেছে সিবিআই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata