১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

বকেয়া আদায়ের কৌশল, প্রেমের ফাঁদে প্রাক্তন প্রেমিককে অপহরণের অভিযোগ প্রাক্তন প্রেমিকার

প্রাক্তনীর পাতা ফাঁদে বন্দী প্রাক্তন প্রেমিক
Kidnap Bengali News
অপহরণ https://pixabay.com/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২২ ১১:১০

না, কোন হিন্দি ফিল্মের চিত্রনাট্য নয়। শহর কলকাতার বুকে ঘটে যাওয়া একটি ঘটনার কাছে সিনেমার চিত্রনাট্যও ফেল। তাজ্জব তদন্তকারী অফিসাররা। এমনও হয়? ভাবতেই পারছেন না অনেকেই।

কলেজে পড়াকালীন দু'জনের আলাপ। বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর সম্পর্কে চিড় ধরে। ততদিনে কলেজ শেষ প্রেমিকের। শুরু হয়েছে মনোমালিন্যের ঘটনা। তার মধ্যেই প্রেমিকা নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন। অনেক চেষ্টার পরেও সম্পর্কের কোন উন্নতি হয়নি। এইভাবেই কেটে গেছে কয়েক মাস।

এরমধ্যেই ফের যোগাযোগ প্রাক্তন প্রেমিকার। ঘুরতে যাওয়ার অনুরোধ। নতুন করে সম্পর্ক জোড়া লাগার প্রত্যাশায় ফের স্বপ্ন দেখা শুরু। সেই মোতাবেক ঘুরতে বেরিয়েছিলেন দু'জন। কিন্তু পেছনে যে প্রেমের পাতা ফাঁদ অপেক্ষা করছে কে তা জানত! পার্কে বসে থাকাকালীন দেখা যায় আচমকাই কয়েকজন ছেলে এসে প্রেমিককে ধরে নিয়ে যায়। একটি ঘরে আটকে রেখে তার বাবা-মায়ের কাছে অপহরণের ফোন পৌঁছায়। তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

তদন্তে দেখা যায়, গোটা ঘটনার মূল ষড়যন্ত্রী প্রাক্তন প্রেমিকা। তিনি জেরায় জানিয়েছেন, তিনি নাকি প্রাক্তন প্রেমিকের কাছে কিছু টাকা পেতেন। কোনভাবেই দিচ্ছিলেন না তিনি। তাই এই ছক। পুলিশ ইতিমধ্যেই চারজনকে আটক করেছে। সঙ্গে গ্রেফতার প্রাক্তন প্রেমিকাও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata