১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

রাজ্যের বাস পরিষেবাকে পুরোপুরি বিদ্যুৎচালিত করতে নয়া ভাবনা ফিরহাদ হাকিমের

বিদ্যুৎচালিত বাসের পাশাপাশি, কমপ্রেসিভ ন্যাচারাল গ্যাস বা সিএনজি দিয়েও বাস পরিষেবা শুরু করেছে রাজ্য
Firhad Hakim Bengali News
facebook.com/HakimFirhad/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২১:১৭

পরিবহণ দফতরের দায়ভার পাওয়ার পর থেকেই রাজ্যকে এক অন্যরূপ দিয়েছেন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার পশ্চিমবঙ্গের বাস পরিবহণ পরিষেবাকে পুরোপুরি বিদ্যুৎচালিত করতে চায় রাজ্য পরিবহণ দফতর। আজ এক বৈঠক থেকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সকলের প্রিয় 'ববিদা'। তাঁর কথায়, আগামী কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎচালিত বাসের আনাগোনা বাড়বে শহর কলকাতায়।

পেট্রল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং বেসরকারি বাস মালিকদের নানান সমস্যার কথা নিয়ে এদিন বৈঠকে বসেছিলেন ফিরহাদ হাকিম। আর সেখানেই এই সংক্রান্ত প্রশ্নের জবাবে ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমরা বাস পরিষেবা পুরোপুরি ইলেক্ট্রিক চালিত করার পক্ষপাতী। তাই আমরা ইতিমধ্যে বিদ্যুৎচালিত বাস আনার বিষয়ে উদ্যোগী হয়েছি।"

তাঁর কথায়, "আগামী কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎচালিত বাস আসা শুরু হয়ে যাবে। আমরা বাস পরিষেবা পুরোপুরি ইলেক্ট্রিক চালিত করার পক্ষপাতী। তাই আমরা ইতিমধ্যে বিদ্যুৎচালিত বাস আনার বিষয়ে উদ্যোগী হয়েছি। প্রথম পর্যায়ে ৭৫টি বাস আসবে। তার পর আরও ৫০টি বাস আনা হবে। ধাপে ধাপে রাজ্য সরকার মোট ২০০০টি বিদ্যুৎচালিত বাস আনবে।"

পরিবহণ দফতর সূত্রে খবর, পেট্রপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে বিকল্প জ্বালানির কথা ভাবা হয়েছিল। আর তাতেই উঠে এসেছে বিদ্যুৎচালিত বাস পরিষেবার ভাবনা। এর জেরে শহর জুড়ে বাসের চার্জিং পয়েন্টও তৈরি করা হবে বলেও জানান হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body