২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

অক্সিজেন না পেয়ে রাস্তায় ঘুরে ঘুরে অ্যাম্বুলেন্সে মৃত্যু প্রবীণের, অমানবিক ঘটনা কলকাতায়

গতকাল মৃত্যুর পর আজ এখনও অব্দি দেহের সৎকারের ব্যবস্থা করা যায়নি
dead body 2 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৫:২৫

করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে জেরবার গোটা ভারত। গত ২৪ ঘন্টায় সংক্রমণ ৩ লাখ ৮০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেছে। এত পরিমান সংক্রমণ হওয়ায় রীতিমতো দেশের স্বাস্থ্যব্যবস্থার ভিত নড়ে গেছে। গোটা ভারতের মতো বেহাল অবস্থা বাংলার। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা শহরে। এমন ভয়াবহ পরিস্থিতিতে করোনা মৃত্যুতে অমানবিক আচরণ ধরা পড়লো এই শহরে। জানা গিয়েছে অক্সিজেনের অভাবে এদিক থেকে ওদিক ঘুরে ঘুরে মাঝপথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় বাগুইহাটি রঘুনাথপুরের এক বাসিন্দার। কিন্তু তারপর অ্যাম্বুলেন্স চালক বাড়ির সামনে দেহ নামিয়ে দিয়ে চম্পট দেয়। ফলে কোন চিকিৎসক তাকে ডেট সার্টিফিকেট দিতে রাজি হয় না। ফলে মৃত্যুর অনেকক্ষণ পরেও তার দেহের সৎকারের কোন ব্যবস্থা হয়নি। এমনকি তার স্ত্রী করোনা আক্রান্ত হওয়ায় খুবই সংকটে পড়ে ছিল তারা। অবশেষে আজ সকালে বাগুইহাটি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুরের প্রবীণ বাসিন্দা এবং তার স্ত্রীয়ের করোনা পজিটিভ আসে। তাদের একমাত্র পুত্র পুনেতে কর্মসূত্রে থাকে। এই পরিস্থিতিতে গতকাল দুপুরে হঠাৎ ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়। বেশি টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে স্বামীকে হাসপাতাল পাঠানোর চেষ্টা করে একাধিক হাসপাতালে ঘুরেও অক্সিজেন পাননি তিনি। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ড্রাইভার বাড়ির কাছে দেহ নামিয়ে দিয়ে পালিয়ে যায়। মাঝপথে মৃত্যু হওয়ায় কোন চিকিৎসক তাকে ডেট সার্টিফিকেট দিতে চাইনি। গতকাল থেকে আজ সকাল অব্দি দেহ সৎকারের ব্যবস্থা না হলে স্থানীয় লোকেরা বাগুইআটি থানার শরণাপন্ন হন। পুলিশ জানিয়েছে চিকিৎসকদের সার্টিফিকেট দিলে তারা দেহ সৎকারের ব্যবস্থা করবে। পুলিশ প্রশাসন বা প্রতিবেশী কারুর থেকে সাহায্য না পেয়ে স্বামীহারা করোনা আক্রান্ত স্ত্রী এখন দিশেহারা হয়ে পড়েছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata