২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

Durga Pujo: ১০০ দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, প্রস্তুতি তুঙ্গে, কুমারটুলিতে সাজো সাজো রব

কতটা প্রস্তুত কুমারটুলি, এবারে বিদেশ থেকে প্রতিমার 'অর্ডার' কেমন, পুজোর বাকি ১০০ দিন
Mohaloya durga eye painting Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০২২
শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১০:১৩

ভাবছেন, এখন থেকেই পুজোর প্ল্যানিং? সে তো এখনও ঢের বাকি! না, পুজো আর বেশিদিন বাকি নেই। হাতে গুনে আর ১০০ দিন। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ব্যস্ততা, হাঁকডাক, আড্ডা, গল্প, কেনাকাটা, খাওয়া-দাওয়া, প্রেম, অষ্টমীর অঞ্জলি কী নেই তাতে। অনেকেই আবার পুজোর সময় দূরে কোথাও ঘুরতে যান। তবে কলকাতায় না থাকলে পুজোর আসল আনন্দ কি আদৌ জমে?

barisha club durga 2020 Bengali News
বড়িশা ক্লাবে পরিযায়ী বেশে দুর্গা প্রতিমা। -

আর মাত্র ১০০ দিন পর পুজো। করোনা আবহে গত দু'বছর তেমন জমে ওঠেনি। গত বছর তা-ও কোভিড বিধি মেনে পুজোর আনন্দে সবাই মেতে উঠলেও আতঙ্ক তো ছিলই। তবে এবছর রাজ্যের করোনা গ্রাফ অনেকটাই নিয়ন্ত্রণে। অনেক আগে থেকেই বিভিন্ন ক্লাব পুজোর প্রস্ততি শুরু করে দিয়েছে। করোনা কাঁটা সরিয়ে এবারের পুজোয় বাড়তি আনন্দ দিতে সবাই তৎপর।

কুমারটুলির প্রস্তুতি কেমন? একাংশ বলছেন এবছর কুমারটুলির বাজার বেশ ভালো। বিদেশের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই ভালোই অর্ডার পেয়েছেন তাঁরা। বিদেশেও করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। গত দু'বছর কুমারটুলির বাজার ছিল মন্দা। হাতে গোনা কিছু প্রতিমা বিদেশের মাটিতে পা রেখেছিল। তবে এবার সেই বাধা এখনও পর্যন্ত নেই। বেশ ভালোই অর্ডার পাচ্ছেন প্রতিমা নির্মাতারা।

কলকাতার বিভিন্ন ক্লাব ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন থিম পুজো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মার্কেট সার্ভে করে উঠে আসছে দর্শক ঠিক কী চাইছেন। পাশাপাশি কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পেয়েছে। সেই ধারাকে বজায় রাখতে চলছে জোর প্রস্তুতি। পুজোর আর বেশি দেরি নেই। মাত্র ১০০ দিন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata