১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

সাতসকালে দমদমে শ্যুটআউটের ঘটনা, শহরের বুকে হাড়হিম ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ

ঘটনায় কেউ হতাহত হননি, এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য
murder gun pistol Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০২২
শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১০:৫২

সাতসকালেই দমদমে শ্যুটআউটের ঘটনা। দমদম (Dum Dum) চত্বরেই এক দমকল আধিকারিককে ডেকে গুলি চালানোর অভিযোগ উঠল। যদিও বরাত জোরে বেঁচে গিয়েছেন সেই দমকলকর্মী। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এইভাবে প্রকাশ্য দিবালোকে এমন ঘনবসতিপূর্ণ জায়গায় গুলি চালানোর ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।

ঠিক কী ঘটেছিল এদিন? সূত্রের খবর, দমদম পুরসভার কাছেই দমদম ফায়ার ব্রিগেড। এই দফতরের এক কর্মী স্নেহাশিষ রায়। রোজকার মতো আজও তিনি সকাল আটটা নাগাদ বাইক নিয়ে অফিসের কাছেই ছিলেন। এমন সময় এক যুবক তাঁকে ডাকেন। তিনি এগিয়ে যেতেই আচমকা ব্যাগ থেকে বন্দুক বার করে তাঁর দিকে তাক করে গুলি চালায়। যদিও বরাতজোরে ঘাড় সরিয়ে নেওয়ায় স্নেহাশিষ রায় গুলিবিদ্ধ হননি।

এমন ঘটনার কারণ কী? সূত্র মারফত আরও খবর, স্নেহাশিষ রায়ের সঙ্গে নাকি এক যুবকের দিন কয়েক আগে কোন একটি বিষয় নিয়ে বচসা হয়েছিল। যদিও সেই ঝামেলা মিটে যায়। সেই যুবকই নাকি আজ সকালে ক্ষমা চাওয়ার জন্য স্নেহাশিষ বাবুকে ডেকেছিলেন। আর সামনের দিকে এগিয়ে যেতেই আচমকাই গুলির ঘটনা। শহরের বুকে এমন হাড়হিম ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

পুলিশ ইতিমধ্যেই সেই দুষ্কৃতীর খোঁজ শুরু করেছে। এখনও তাঁর কোন খোঁজ মেলেনি। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata