১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

ভোটের আগেই উদ্ধার ১৮ কোটি টাকার মাদক, অভিযুক্ত ৫

প্রায় ৩ কেজি হেরোইন এবং প্রায় দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়
Drugs addiction Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৪

ভোটের আগে এবার খাস কলকাতায় (Kolkata) উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক। শনিবার সকাল ৬:১০ নাগাদ STF-র একটি টিম কাশীপুর থেকে ছ'জনকে আটক করে। ঘটনায় ইতিমধ্যে এক মহিলা-সহ পাঁচজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি হেরোইন এবং প্রায় দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জানা গিয়েছে, ওই হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য ১০ কোটি টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭.৫০ কোটি টাকা। এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় আটকদের, অতঃপর বিকেলে অভিযুক্তদের গ্রেফতার করে STF।

অভিযুক্তরা এদিন কোথা থেকে এবং কীভাবে শহরে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে এল, খতিয়ে দেখছে লালবাজার। ধৃতদের নাম- পিয়ারুল ইসলাম (৪০), সাদিকুল শেখ (৩১), কার্তিক নাইডু (২৭), রাকেশ থাপা (২৬) এবং প্রভতি দেবী ওরফে পবিত্রি দেবী জয়সওয়াল ওরফে চাচীকে (৭২)। ধৃত পিয়ারুল এবং সাদিকুল দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। কার্তিক ও রাকেশ মণিপুরের এবং চাচী অসমের বাসিন্দা। এদিন সকালেই তাদের বিরুদ্ধে 'নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যানসেস' অর্থাৎ NDPS আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে এই প্রথম নয়, এর আগেও শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মাঝেমধ্যেই মাদক উদ্ধার হয়েছে। গত কয়েক বছর ধরেই মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। একাধিক মাদক চক্রের পর্দা ফাঁস করা হয়েছে ইতিমধ্যেই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata