২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

রাজভবনের সামনে বিক্ষোভ করার এত সাহস!কমিশনারের কাছে রিপোর্ট তলব 'অসন্তুষ্ট' রাজ্যপালের

কেউ ভেড়া নিয়ে বিক্ষোভ করছে, কেউ গেট আটকে রাখছে, আর পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে : তোপ রাজ্যপালের
Jagdeep Dhankar Bengali News
জগদীপ ধনখড় Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০২১
শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১২:১৬

নারদ মামলাকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। গত সোমবার নারদ মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক সহ মোট চারজন। গ্রেফতার হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসের সামনে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভীড় উপছে ওঠে। একাধিক জায়গায় চলে বিক্ষোভ, রাস্তা অবরোধ। আর সেই ক্ষোভের আঁচ দেখা গিয়েছিল রাজভবনের সামনেও। এবার এই নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar, Governor)। রাজভবনের চারপাশে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কলকাতা পুলিশের উপস্থিতিতে কীভাবে রাজভবনের সামনে অশান্তি হয়, পুলিশ কমিশনারের কাছে সেই জবাবও তলব করলেন তিনি।

পাশাপাশি গোটা ঘটনা সবিস্তারে তুলে ধরে কলকাতার পুলিশ কমিশনারের কাছে থেকে রিপোর্ট তলব করেছেন খোদ রাজ্যপাল। পাশাপাশি তিনি বলেন, 'রাজভবনের নর্থ গেটের সামনে সেদিন নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। সেদিন পুলিশের সামনেই বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ বাহিনীর সামনেই ঘণ্টা দুয়েক ধরে চলে প্রতিবাদ। বিক্ষোভকারীরা রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান তোলেন, যেটা মর্যাদাহানিকর।' তাঁর আরও মত, রাজভবনের মতো হাই সিকিউরিটি জোনে যেখানে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এইভাবে জমায়েত হচ্ছে কীভাবে? এর সাথেই কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

রাজ্যপালের আরও দাবি, 'সোমবারের ঘটনা থেকেও শিক্ষা নেয়নি পুলিশ। মঙ্গলবার হাফ ডজন ভেড়া নিয়ে এক ব্যক্তি নর্থ গেটের সামনেটা আটকে দেন। সংবাদমাধ্যমের সামনে তিনি ছবির জন্য পোজ দিতে শুরু করেন। পুলিশ দাঁড়িয়ে থেকে এই নাটক দেখল। কী তার পরিচয়, তার হাতে অস্ত্র ছিল কিনা সেটা না দেখেই তাকে ওই জায়গা থেকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হল।'

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata