১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

Dilip Ghosh: মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ দিলীপ ঘোষের

"গণতন্ত্র হত্যার কাজ তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে" দিলীপ ঘোষ
Dilip Ghosh at Kashipur Ghat Bengali News
https://www.facebook.com/dilipghoshbjp
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ মে ২০২২
শেষ আপডেট: ২ মে ২০২২ ১২:১৪

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীদের হাতে বারবার খুন হতে হচ্ছে বিরোধী দলের কর্মীদের। সেই তালিকায় বাদ নেই বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্যে সন্ত্রাসের বলি হয়েছেন তাদের অন্তত ২০০ কর্মী। এবার সেই কর্মীদের আত্মার শান্তি কামনায় তর্পণ করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এদিন তাঁর ফেসবুক ওয়ালে দেখা গেছে, কলকাতার কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে তাঁকে তর্পণ করতে। তিনি বলেছেন, "তাঁদের সকলের আত্মার শান্তি কামনায় তর্পণ করলাম।" প্রশ্ন উঠেছে, তিনি কাদের জন্য তর্পণ করলেন? নিজেই বলেছেন, "গণতন্ত্র হত্যার কাজ তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। তৃণমূলের হিংসার আর রক্তলোলুপতার বলি হয়েছেন আমাদের ২০০ অধিক কার্যকর্তারা।"

দিলীপ ঘোষের এই কাজের পর নেটিজেনরা এবং বিজেপির কর্মী সমর্থকরা সমর্থন জানিয়েছেন। পাশাপাশি এ-ও বলেছেন, দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে তাঁদের আত্মার প্রকৃত শান্তি মিলবে। এই বীর সৈনিকদের রক্তের মূল্য একদিন বুঝবেন বাংলার মানুষ, এমন কথাও বলতে শোনা গেছে একাংশের বক্তব্যে।

তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্যে বারবার সন্ত্রাসের অভিযোগ করেছে বিরোধী দলগুলি। বিরোধী দলের অধিকাংশ নেতা-নেত্রীর বক্তব্যে বারবার সেই কথাই উঠে আসে। এমনকী দিন কয়েক আগেই গেরুয়া শিবিরের আইনজীবী সংগঠন এবং শহিদ পরিবারের সদস্যরা রাষ্ট্রপতি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বাসনায় দিল্লি পৌঁছে গিয়েছিলেন। শহিদ পরিবারের লোকজনদের সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অনুমতি মেলেনি। রাজ্যে লাগাতার বিজেপি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছে। আর তাতে বলি হয়েছেন অসংখ্য বিজেপির সাধারণ কর্মী। তাঁদের আত্মার শান্তি কামনায় এবার কলকাতার কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে বিজেপি নেতা দিলীপ ঘোষ তর্পণ করলেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata