১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

বিদেশ সফর করেননি, কলকাতায় বসেই ওমিক্রন আক্রান্ত! উদ্বেগে রাজ্য

তাঁকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে
Covid omicron Bengali News
অমিক্রন www.pixabay.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৭:১৩

দেশের অন্তত ১১ রাজ্যে ঢুকে পড়ে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন (Omicron)। ব্যতিক্রম নয় বাংলাও (West Bengal)। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা গতকালই বেড়ে দাঁড়িয়েছিল ৩৫৮, আক্রান্তের নিরিখে এগিয়ে মহারাষ্ট্র, এরপর দিল্লি। আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেকেরই বিদেশ সফর কিংবা বিদেশ সফর করে আসা এমন কোনও ব্যক্তির সংস্পর্শ থেকেই ভাইরাস এসেছিল। তবে এবার মাথাব্যথার কারণ খোদ কলকাতায় (Kolkata)। বিদেশ সফর করেননি এবং বিদেশ থেকে যারা এসেছেন তাদের সংস্পর্শেও আসেননি। তবুও করোনার এই প্রজাতিতে আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) এক ইন্টার্ণ চিকিৎসক (Intern)। 

সূত্রের খবর, গত বৃহস্পতিবার থেকে তাঁর জ্বর-সর্দি ছিল। না কমায়, তিনি টেস্ট করান। তাতে রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হতেই, দেখা যায় তিনি ওমিক্রন আক্রান্ত। এরপরেই মাথায় হাত চিকিৎসকদের। জানা যাচ্ছে, ওমিক্রন আক্রান্ত এই চিকিৎসকের বাড়ি কৃষ্ণনগরে। তবে কাজের সূত্রে তিনি কলকাতাতেই থাকেন। বিদেশ সফর কিংবা বিদেশ থেকে আসা এমন কোনও ব্যক্তির সংস্পর্শে আসেননি বলেই দাবি করছেন আক্রান্ত ওই চিকিৎসক। প্রসঙ্গত, তাঁকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, দেশজুড়েই এখন উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। শুক্রবার পর্যন্ত রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫। এরমধ্যে ৩ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকি ২ জন সুস্থ হয়ে উঠেছেন। শীঘ্রই তারা বাড়ি যেতে পারবেন। অন্যদিকে আরও ২ জন ওমিক্রন সন্দেহভাজনের খোঁজ মিলেছে। আপাতত তারা বেলেঘাটা আইডি ও CNCI রাজারহাটে ভর্তি রয়েছেন তাঁরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata