১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাগবাজারের বস্তি

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২৭টি ইঞ্জিন। শেষ খবর পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে।
Fire Bagbazar Bengali News
বাগবাজার অগ্নিকান্ড। -
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ২২:০৪

আবারো সন্ধ্যায় শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো উত্তর কলকাতার বাগবাজারের একটি বস্তিতে। উত্তরে হাওয়া দাপটে খুব সহজে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হওয়া শুরু করে ফলে খুব অল্প সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। প্রায় এক ঘণ্টার মধ্যে বস্তির সম্পূর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে যায়। ওই বস্তির একেবারে পাশেই রয়েছে মায়ের বাড়ি অফিস ঘর। সেখানেও আগুনের লেলিহান শিখা গিয়ে পড়ে। পুড়ে যায় অফিসের সমস্ত কাগজপত্র। কালো ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ এলাকা।

বর্তমানে ঘটনাস্থলে রয়েছে দমকলের ২৭টি ইঞ্জিন। তবে, ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের কাজ করতে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে। দমকল জানাচ্ছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। এখন পকেট ফারার নেভানোর কাজ চলছে পুরোদমে। ঘটনাস্থলে উপস্থিত শ্যামপুকুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে। তাদের অভিযোগ, খবর দেওয়ার অনেকক্ষণ পরে দমকল সেখানে পৌঁছেছে। এখানে পুরো আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। পুরো এলাকায় চরম যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটা খারাপ হয়ে গিয়েছিল যে রাস্তায় RAF নামানোর প্রয়োজন পড়ে। এই যানজট সামলানোর জন্য সেন্টাল এভিনিউ থেকে গিরিশ পার্ক দিয়ে উত্তরমুখী গাড়ির রুট নিয়ন্ত্রণ করা হয়।

দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন," আমি বর্তমানে গঙ্গাসাগরে আছি। কিন্তু আগুন লাগার খবর পেয়ে আমি দমকলের ডিজির সাথে কথা বলেছি। দমকলকর্মীরা পুরোদমে আগুন নেভানোর কাজ করছেন। এই আগুনে বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন।" অন্যদিকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর বক্তব্য, " ঘর হারানো মানুষ গুলিকে এদিন কমিউনিটি হলে রাখা হবে। সেখানে তাদের খাবার-দাবারের আয়োজন করা হয়েছে। আগামীকাল সকালে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে পুনর্গঠন এর কাজ নিয়ে চিন্তা করা হবে।" তবে আশার খবর, এই আগুনে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata