১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

বিধ্বংসী অগ্নিকাণ্ড কালনার পুরসভার পার্কে, নেই জলের ব্যবস্থা!

পার্কের সামনে একটি দোতলা অফিসের অধিকাংশই পুড়ে গিয়েছে
fire attack Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৭ জানুয়ারি ২০২১ ১৬:০২

ভর দুপুরে হঠাৎই ভয়ঙ্কর অগ্নিকান্ডের সম্মুখীন কালনার পুরসভার পার্ক। এদিন বৃহস্পতিবার অর্থাৎ ৭ই জানুয়ারি দুপুর ১টা ৩০মিনিটে পুরবিতান নামক কালনার একটি পার্কে আগুন লাগে। আর তারপরেই তা ভয়ঙ্কর আকার ধারণ করে।

পার্কের সামনে একটি দোতলা অফিসের অধিকাংশই পুড়ে গিয়েছে বলে খবর। এখনও প্রাণহানির কোনও খবর নেই। বিশেষ সূত্রে খবর, আগুন লাগা মাত্রই দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হলেও হয়নি শেষ রক্ষা। কারণ এলাকায় জলের অভাবে নেভানো সম্ভব হয়নি আগুন। পার্কের সামনে অথবা আশেপাশে কোনও জলাশয় নেই। ফলে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে ওঠে।

তবে পুরসভার একটি পার্কে জলের এমন সমস্যা কেন? তা নিয়ে উঠেছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে খবর, কালনার যোগীপাড়ায় পুরসভার সামনে অবস্থিত রয়েছে পুরবিতান নামক একটি পার্ক। ঠিক তাঁর পাশেই রয়েছে একটি দোতলার অফিস। দুপুর পর্যন্ত সব ঠিকই ছিল হঠাৎ বেলা দেড়টা নাগাদ পার্কে আগুন লাগতেই, দ্রুত আগুন অফিসে ছড়িয়ে পড়ে, নিজেদের প্রাণ বাঁচাতে অফিস থেকে সমস্ত কর্মীরা বেরিয়ে আসেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন কালনার পুরপ্রশাসক দেবপ্রসাদ বাগ। কী ভাবে এই আগুন লাগলো নাকি আগুন লাগানো হয়েছে সে ব্যাপারে এখনও পর্যন্ত মেলেনি কোনো তথ্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata