১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়ে Bar থেকে পড়ে মৃত্যু যুবকের, অসুস্থ স্ত্রী

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ১৯:৩৭

বিবাহবার্ষিকী (Marriage Anniversary) উদযাপন করতে গিয়ে মৃত্যু হল পূর্ব সিঁথির এক যুবকের। মৃত যুবকের নাম রীতেশ জয়সওয়াল। সূত্রের খবর, বিবাহবার্ষিকীর (Marriage Anniversary) দিনে স্ত্রী ও বন্ধুবান্ধবদের দমদমের (Dum Dum) এক পানশালায় গিয়েছিলেন রীতেশ। সব ঠিকঠাক চলছিল। তবে খাওয়াদাওয়ার পরে শৌচালয়ে গিয়েছিলেন রীতেশ। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি আসেন নি। তাতেই সন্দেহ হয় বন্ধুদের। শৌচালয়ের দরজা ধাক্কা দিয়ে তাঁরা দেখেন, রীতেশ সেখানে নেই।

এতেই শুরু হয় শোরগোল। এরপর বারের কর্মীদের খবর দেওয়া হতেই, শুরু হয় উত্তেজনা। এরপর পানশালার কর্মীদের খবর দেন বন্ধুরা।সবাই মিলে খুঁজতে গিয়ে দেখা যায়, শৌচালয় বরাবর নিচের জমিতে মুখ থুবড়ে পড়ে রয়েছেন রীতেশ। খবর দেওয়া হয় পুলিশকে।

বিবাহবার্ষিকীর দিনই এমন মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছেন রীতেশের স্ত্রী, গোটা পরিবার। তবে এতে ডানা বেঁধেছে সংশয়। কীভাবে পড়ে গেলেন রীতেশ? পুলিশের প্রাথমিক অনুমান, শৌচালয়ের জানলাটি খোলা ছিল। হয়তো টাল সামলাতে না পেরে সেখান দিয়ে গলে নিচে পড়ে গিয়েছেন রীতেশ কিংবা তিনি নিজেই ওই জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আর নয়তো কেউ তাঁকে খুন করেছেন!

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই পানশালার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পানশালার কর্মীদের এবং বন্ধুবান্ধবদের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body