২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

ঝিল থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য পাটুলিতে

আজ সকাল থেকেই নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধা
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৮:৪৪

ঝিল থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। মৃতার নাম মিতা মুখার্জী (৬০)। আজ, বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পাটুলি থানা এলাকায়। সূত্রের খবর, মৃতা পাটুলি থানা এলাকার বাসিন্দা। তাঁর পরিবার সূত্রের খবর, আজ সকাল থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে বাড়ির কাছেই একটি ঝিলে মেলে মৃতদেহ। দেহ শনাক্ত হতেই শোকের ছায়া নেমেছে পরিবারে। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। বৃদ্ধার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি পরেও তাকে পাওয়া যায়নি।

শেষে প্রাতঃভ্রমণকারীরা ঝিলের মধ্যে এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন। তারাই পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বর্তমানে ওই বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কীভাবে মৃত্যু হল ওই বৃদ্ধার? এনিয়ে তদন্তে পাটুলি থানার পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body