২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

বেহালার ফ্ল্যাটে উদ্ধার মহিলার পচাগলা দেহ, চাঞ্চল্য এলাকায়

ইতিমধ্যেই মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ
dead body Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০২২
শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৯:০৯

বেহালায় (Behala) একাকী মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে উত্তাল এলাকা। বেহালার ফ্ল্যাট থেকে উদ্ধার বছর পয়তাল্লিশের এক মহিলার পচাগলা দেহ।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তদন্তে নেমেছে বেহালা থানার পুলিশ। সূত্রের খবর, মৃতার নাম কমলিকা দাশগুপ্ত। গত দশ বছর আগে বেহালা রাজা রামমোহন রায় রোডের একটি আবাসনে থাকতে শুরু করেন ওই মহিলা। সঙ্গে থাকতেন তাঁর বাবা।

মৃতার বাবা পেশায় সরকারি চাকুরীজীবি ছিলেন। কাজেই সংসারে ছিল না অভাব। তাঁদের সংসারেও ছিল না কোনও ঝামেলা। দরকার ছাড়া ঘর থেকে বের হতেন না দু’জনের কেউই। প্রতিবেশীদের সঙ্গেও ছিল না তেমন যোগাযোগ। তবে বছর পাঁচেক আগে মৃত্যু হয় সুজিতবাবুর। এরপর একাই ফ্ল্যাটে থাকতেন কমলিকাদেবী।

তবে গতকাল থেকে ফ্ল্যাটে ভরে যায় দুর্গন্ধ। রবিবার সকালে সেখানকার বাসিন্দারা বুঝতে পারেন, দুর্গন্ধ আসছে কমলিকাদেবীর ফ্ল্যাট থেকেই। দরজা ধাক্কা দিতে কাজ না হওয়ায়, খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভাঙতেই উদ্ধার হয় কমলিকাদেবীর দেহ। ইতিমধ্যেই মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body