৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

নিজের বাড়ি থেকে মাথা থেঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধার এক ব্যক্তির, চাঞ্চল্য

কলকাতার হরিদেবপুরের ঘটনায় তৈরি হয়েছে তীব্র চাপানউতোর
dead body 2 Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ মার্চ ২০২২
শেষ আপডেট: ৯ মার্চ ২০২২ ৯:৪০

বাড়িতে একাই থাকতেন মধ্যবয়সী মানুষটি। দিন কয়েক বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না মেয়ে। পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগের পর বাবার বাড়িতে এসে রীতিমতোই থ কন্যা। মাথা থেঁতলানো অবস্থায় নিজের বাথরুমে পড়ে তিনি। চারদিকে চাপ চাপ রক্ত। যদিও প্রাণ আর নেই। একা বেঘোরে এইভাবে বাবার মৃত্যু মেনে নিতে পারছেন না কন্যা।

ঘটনাটি কলকাতার (Kolkata) হরিদেবপুরের। এই এলাকার জিয়াদার গোট অঞ্চলে থাকতেন বছর ৪৩-র এক ব্যক্তি বাপ্পা ভট্টাচার্য। তিনি একাই বাড়িতে থাকতেন। কাজ করতেন একটি চা পাতা কোম্পানিতে। গত তিনদিন তাঁর সঙ্গে কোনভাবেই যোগাযোগ করতে পারছিলেন না তাঁর মেয়ে। পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাবার বাড়িতে এসে দেখেন, তিনি আর নেই। নিজের বাড়ির বাথরুমে পড়ে আছেন। মাথা থেঁতলানো, চারদিকে রক্তের দাগ।

ঘরের ভেতর লন্ডভন্ড কান্ড। বিছানাপত্তর এদিক ওদিক ছড়ানো। মেঝেতেও রক্তের দাগ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বাপ্পা ভট্টাচার্যকে খুন করা হয়েছে। কারণ তাঁর শরীরে অনেকগুলি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা খুন করল এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই খুনের কিনারা হবে বলে সূত্রের খবর।

মৃত বাপ্পা ভট্টাচার্যের মেয়ে জানিয়েছেন, তাঁর বাবার কাছে দু'জন বন্ধুর আসার কথা ছিল। তাঁরা কোনভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত কী না খতিয়ে দেখছে পুলিশ। হরিদেবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body