১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

লেকটাউনে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ, শরীরে আঘাতের চিহ্ন

খুনের অভিযোগ মানতে নারাজ স্বামী, তাঁর পাল্টা দাবি, আত্মহত্যা করেছেন স্ত্রী
hang to death Bengali News
ফাঁসি @pixabey
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৮ আগস্ট ২০২২ ১৩:৩৭

বাগুইআটির পর এবার লেকটাউন, শ্বশুরবাড়ি থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। লেকটাউনের (Lake Town) দক্ষিণদাঁড়ি এলাকার ঘটনা। মৃতার পরিবারের দাবি, মেয়েকে সন্দেহ করত জামাই। তার জেরে দাম্পত্য সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছিল। পায়েলকে প্রায়শয়ই অত্যাচার করা হত। বেশ কয়েকবার তার গায়ে হাত তুলত বলেও অভিযোগ। তাই মৃতার বাপের বাড়ির অভিযোগ, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে মেয়ের। তবে গৃহবধূর স্বামী খুনের অভিযোগ মানতে নারাজ। তাঁর পাল্টা দাবি, আত্মহত্যা করেছেন স্ত্রী।

প্রসঙ্গত, পায়েল রায় নামে ওই মহিলার বেশ কয়েকবছর আগে বিয়ে হয় লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায়।

পায়েলের স্বামীর অভিযোগ, একাধিক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পায়েলের। তা নিয়ে অশান্তি হয়। রাতে পায়েলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর দাবি, শৌচালয় থেকে বেরনোর পর ঘরে পায়েলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। খবর পেয়ে লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

প্রাথমিক তদন্তের পর খবর, একাধিক জায়গায় আঁচড় ও আঘাতের চিহ্ন মিলেছে পায়েলের শরীরে। বর্তমানে ময়নাতদন্তে পাঠানো হয়েছে পায়েলের দেহ। ইতিমধ্যে পায়েলের স্বামী, শ্বশুর ও ননদকে আটক করেছেন তদন্তকারীরা। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata