১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

নারকেলডাঙায় বসতবাড়িতে সিলিন্ডার ফেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, জখম ৩

আটটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন
fire bomb blast explosion night Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ৯:৫৩

প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে বিধ্বংসী আগুন লাগল উত্তর কলকাতার নারকেলডাঙার (Narkeldanga) একটি বাড়িতে। গতকাল রাত্রে ঘটে এই দুর্ঘটনা। ঘটনায় জখম হয়েছেন অন্ততপক্ষে তিন জন। সিলিন্ডার বিস্ফোরণের (gas cylinder blast) জেরেই এমন কাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ নারকেলডাঙার নর্থ রোডের একটি দোতলা বাড়িতে আচমকাই প্রচণ্ড বিস্ফোরণ হয়। এরপরেই বাড়িটিতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বাইরে বেরিয়ে তাঁরা দেখতে পান, নিকটবর্তী একটি দোতলা বাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন। তাঁরাই খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন। তবে ঘনজনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দমকলের গাড়ি পৌঁছাতে বেশ খানিক্ষন সময় লাগে। দমকলের প্রচেষ্টায় ১২ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকাণ্ডে জখম হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে ১২ বছর বয়সী এক কিশোরও রয়েছে। বাড়ির বাসিন্দা বছর ২৫’এর এক যুবক আতঙ্কে বাড়ির দোতলা থেকে ঝাঁপ দেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের কারনের এতো ভয়াবহ আকার ধারন করে এই অগ্নিকাণ্ড। তবে সিলিন্ডার ফেটে আগুন লাগে, নাকি আগে আগুন লাগার কারনে সিলিন্ডার ফেটে যায়, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata