১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

ব্ল্যাক ম্যাজিকের নাম করে একাধিকবার যৌন নিগ্রহ, মুম্বাইয়ের ধর্ষক দম্পতি গ্রেফতার কলকাতায়

মুম্বাই পুলিশের নাগপাশ থেকে পালিয়ে গেলেও দম্পতি গ্রেফতার কলকাতা পুলিশের হাতে
rape fear woman attacked torture Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ২৩:৪৪

মুম্বাইয়ের এক মহিলাকে একাধিকবার ধর্ষণ করছেন স্বামী আর সেই ঘটনার ভিডিও তুলে রাখছেন তার নিজেরই স্ত্রী। এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো দেশ। ঘটনাটি যদিও মুম্বাইয়ের নাগপারা স্টেশন এলাকার। ওই মহিলার অভিযোগ, একাধিকবার ওই ব্যক্তি মহিলাকে ধর্ষণ করেন এবং ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার নাম করে তাকে হুমকিও দেওয়া হয়। টানা ৬ বছর ধরে ওই মহিলার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে এবং তারপর তার থেকে টাকা নেওয়ার জন্য তাকে ব্ল্যাকমেলও করা হয়েছে। এভাবেই তার থেকে প্রায় দেড় কোটি টাকার তোলাবাজি করেছে ওই দম্পতি।

কিন্তু যখন ওই মহিলার মেয়েকেও এই একই রকম যৌন নির্যাতনের চেষ্টা করা হয় তখনই রুখে দাড়ান ওই মহিলা। পুলিশে দায়ের করেন মামলা। তারপর পুলিশের তাড়া খেয়ে অবশেষে ওই দম্পতি আশ্রয় নেয় মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার দুটি আলাদা আলাদা হোটেলে। সেখান থেকেই আজকে তাদের দুজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর তাদের দুজনের নাম যথাক্রমে ইউসুফ জামাল এবং নাজ সৈয়দ।

ধর্ষণ, অস্বাভাবিক যৌনতা, তোলাবাজি, প্রতারণা, ভয় দেখানো, ব্ল্যাক ম্যাজিক ও সেই সংক্রান্ত অস্বাভাবিক আচরণের অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই দুজনের দাবি, তারা ব্ল্যাক ম্যাজিক এবং ভুডু-র মত ক্রিয়ার জন্য এই যৌন নিগ্রহ করত। তাদের দুজনকে গ্রেফতার করার পর আজকে তাদের ব্যাংকশাল আদালতে তোলা হয়। বিচারের পর তাদের দুজনকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৩ আগস্ট

বর্ষা হোক আনন্দময়, গানে ও মজায় সামিল থাকুন সপরিবারে

Concert
১১ আগস্ট

কলেজ, হাসপাতাল কোথাও কি নিরাপত্তা নেই? প্রশ্ন ঋতুপর্ণা সেনগুপ্তের

Mimi Chakraborty love
২০ জুন

সকাল থেকেই শহরের আকাশ আংশিক মেঘলা

Rain taxi kolkata
১৪ জুন

কসবার জনপ্রিয় শপিং মলে বিধ্বংসী আগুন

Acropolis fire
২৭ এপ্রিল

ভোজনরসিক হলে ঢুঁ দিতে ভুলবেন না এই দোকানে

Rupa restaurant
২৮ ফেব্রুয়ারি

কফি হাউসের বইচিত্র সভাগৃহে গতকাল আয়োজিত হল এক বিশেষ আলোচনা সভা

Mrinal sen conference 1
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
২ নভেম্বর

শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৭ বছর

abhijit banerjee