১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলকাতায় চলে এলো করোনার টিকা কো - ভ্যাকসিন, দেখুন কারা কবে এই টিকা পাবেন

আপাতত এই সমস্ত টিকার ভায়াল রাখা হয়েছে বাগবাজারে কেন্দ্রীয় মেডিকেল স্টোরে। এরপর ধীরে ধীরে সারা রাজ্যে এই টিকা নিয়ে যাওয়া হবে
Kolkata COVID-19 vaccine arrival dumdum airport Bengali News
twitter @aaikolairport
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ৫:৫৪

মঙ্গলবার ৮৩ বক্সে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে কলকাতায় এসে গেলো মোস্ট ওয়ান্টেড ভ্যাকসিন কোভিশিল্ড। সেখান থেকে ইনসুলেটেড ভ্যানে করে বাগবাজার কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে নিয়ে যাওয়া হলো এই মহৌষধি। এখান থেকেই কলকাতা সহ রাজ্যের মোট ৯৪১ টি ভ্যাকসিন কেন্দ্রে এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে। এখানে ৯ লক্ষ ৬০ হাজার ভ্যাকসিন ডোজ আনা হয়েছে। তারমধ্যে কলকাতা পাবে ৯৩ হাজার ভ্যাকসিনের ফাইল। মঙ্গলবার এর মধ্যে উত্তর ২৪ পরগনা, হুগলি, বীরভূম এবং উত্তরবঙ্গের কিছু মেডিকেল কলেজে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। ১৬ জানুয়ারি থেকে সারাদেশে শুরু করে দেওয়া হবে করোনা টিকাকরন।

প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে করোনা যোদ্ধাদের। করোনাভাইরাস হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় ৬ লক্ষ মানুষকে এই টিকা দেওয়া হবে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে টিকা পাবেন পুলিশকর্মীরা। তৃতীয় পর্যায় টিকা দেওয়া হবে সরকারি আধিকারিকদের। চতুর্থ পর্যায়তে টিকা দেওয়া হবে ৫০ বছরের বেশি সকল মানুষদের এবং ৫০ এর নিচের যাদের কো - মর্বিডিটি আছে। সবশেষে পঞ্চম পর্যায় সাধারণ মানুষ করোনা টিকা পাচ্ছেন। তবে যতদিনে সাধারণ মানুষের পালা আসবে ততদিনে আরো বেশ কিছু করোনা ভাইরাসের টিকা বাজারে চলে আসবে। আপনাদের টিকা গ্রহণ করতে হলে কো - উইন অ্যাপ্লিকেশনে সমস্ত তথ্য দিতে হবে আপনার। তবে এখনই কিন্তু এই অ্যাপ্লিকেশন চালু করা হয়নি। আপাতত সরকারি স্তরে এই টিকা নিয়ে আলোচনা চলছে। বুধ ভিত্তিক তালিকা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আগে নাম নথিভুক্ত করে আসবেন। তারপরে আপনারা জানতে পারবেন কখন কোথায় টিকা দেওয়া হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata