২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

করোনাক্রান্ত সুকান্তকে ফোন মুখ্যমন্ত্রীর, আরোগ্য কামনা করে পৌঁছে গেল উপহার

মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে যথেষ্ট খুশি বিজেপির রাজ্য সভাপতি
Sukanta Majumder Bengali News
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার twitter.com/DrSukantaBJP/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৩:০৩

সৌজন্যের নজির আবারও শাসকদলের তরফে। গতকাল করোনা রিপোর্ট (Coronavirus) পজিটিভ আসে বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শরীরের অবস্থা জানতে, পাশে থাকার আশ্বাস দিতে করোনাক্রান্ত বিজেপি রাজ্য সভাপতিকে ফোন খোদ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে যথেষ্ট খুশি বিজেপির রাজ্য সভাপতি।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্থিতিশীল সুকান্তবাবু। আপাতত জ্বর আর নেই। সর্দি, কাশি এখনও রয়েছে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রাও ঠিকই রয়েছে।

প্রসঙ্গত, গতকাল করোনাক্রান্ত বিজেপি নেতা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো ফলের ঝুড়ি এবং হেল্থডিংক্স। নিজের দলের অনেকেই এখনও তাঁর খোঁজ খবর নেয়নি। অথচ মুখ্যমন্ত্রী তাঁর আরোগ্য কামনা করে উপহার পাঠিয়েছেন। বাড়িতেই নিভৃতবাসে থাকাকালীন এই উপহার পেয়ে আপ্লুত বিজেপি নেতা।

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যেভাবে এমন কঠিন সময়ে সকলের কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী, তাতেই অভিভূত তিনি। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, "আমাকে এবং আমার পরিবারকে এই উপহার পাঠানোর জন্য দিদি ও দাদা, দু’জনকেই অসংখ্য ধন্যবাদ।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro