১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফের চড়া রান্নার গ্যাস, দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

১৯ কেজি রান্নার গ্যাসের মূল্য ৩৫ টাকা বেড়ে নতুন দাম ১,৮০৫ টাকা ৫০ পয়সা
LPG Gas cylinder Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১ অক্টোবর ২০২১ ৮:২১

পুজোর মুখেই ফের বাড়ল জ্বালানির মূল্য। এবার দাম বাড়ল রান্নার গ্যাসের। আমজনতার উপর বাড়তি চাপ ফের ভোগান্তি পুজোর মুখে। অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় বাড়ল ৩৫ টাকা। এই দাম বাড়ার ফলে এখন থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কলকাতায় বিক্রি হবে ১,৮০৫ টাকা ৫০ পয়সা। গত মাসেই ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে। এবার আবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য।

আর দিন কয়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই করোনা অতিমারির মধ্যে মানুষ কতটা পুজোর আনন্দের জোয়ারে গা ভাসাবেন, তা সময়ই বলবে, তবে এরমধ্যেই রাজ্য সরকার পুজোর ক'টা দিন রাত্রিকালীন কার্ফু শিথিল করেছে। পুজোর সময় এমনিতেই বাণিজ্যিক গ্যাসের বাড়তি চাহিদা থাকে। এমন অবস্থায় দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ পড়ল বলছেন ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এর আগেই বাণিজ্যিক গ্যাসের মূল্য ৭৩ টাকা ৫০ পয়সা বেড়েছিল। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের মূল্য হয়েছিল ১,৭৭০ টাকা ৫৯ পয়সা। এরমধ্যেই ফের বাড়ল ৩৫ টাকা। তাই এখন থেকে কলকাতার বাজারে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস কিনতে হলে ১,৮০৫ টাকা ৫০ পয়সা গুনতে হবে। অল্প সময়ের মধ্যেই ফের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় হাত। বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য। এমনিতেই বাড়ির কাজে ব্যবহৃত ১৪.২ কেজি গ্যাসের দাম ৯০০ টাকা ছাড়িয়েছে, বেড়েছে পেট্রোপণ্যের দামও। এমন অবস্থায় ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে, বলছেন ওয়াকিবহাল মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata