১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

ছাত্রের ফোনে অধ্যাপিকার বিকিনি ছবি, চাকরি হতে বরখাস্তের সিদ্ধান্ত সেন্ট জেভিয়ার্সের

সেই অধ্যাপিকার বক্তব্য, "আমার নতুন করে কিছুই বলার নেই, আমার আইনজীবী যা বলার নির্দিষ্ট মঞ্চে সেটা বলবেন।"
Bikini Bengali News
প্রতীকী ছবি https://pixabay.com
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১০ আগস্ট ২০২২ ৭:৪০

স্যোশাল মিডিয়ায় (Social Media) শিক্ষিকার বিকিনি পরা ছবি দেখে ফেলেছে ছাত্র, আর তাতেই লজ্জায় মরিমরি সে এবং তার বাবা। শিক্ষিকার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ; আর সেই অভিযোগের ভিত্তিতেই চাকরি খোয়া গেল সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির এক সহকারী অধ্যাপিকার। এমন‌ই অভিযোগে তোলপাড় স্যোশাল মিডিয়া।

ঘটনার সূত্রপাত গতবছর অক্টোবরে। অগাস্টে যোগ দেওয়া নতুন অধ্যাপিকা নিজের ইনস্টাগ্রামে শখের বসে একটি ছবি পোস্ট করে ফেলেছিলেন। আর তা দেখে ফেলেই লঙ্কাকান্ড। বি কে মুখোপাধ্যায় নামক এক ব্যক্তির লেখা চিঠি এখন ভাইরাল। চিঠিতে লেখা হয়েছে, "আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার বিকিনি পরা ছবি দেখছিল। ছবিগুলি অত্যন্ত কুরুচিকর, অশ্লীল, প্রায় নগ্ন বললেই চলে। ছবিগুলিতে শিক্ষিকা যৌন উত্তেজনামূলক পোশাক পরে রয়েছেন। শিক্ষিকার অন্তর্বাস পরা ছবি ছেলে দেখছে, বাবা হিসেবে আমার কাছে ভীষণ লজ্জার এই দৃশ্য। একজন ১৮ বছরের ছেলে তার অধ্যাপিকার স্বল্পাবাসের ছবি দেখছে, তাও আবার প্রকাশ্যে পাবলিক প্ল্যাটফর্মে, এটি অত্যন্ত নিকৃষ্টমানের ও লজ্জাজনক ঘটনা।"

অভিযোগ, এই পত্রের পরিপ্রেক্ষিতেই কলকাতার ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স কলেজ তাদের প্রাক্তন ছাত্রী তথা বর্তমান অধ্যাপিকাকে চাকরি থেকে বরখাস্ত করে। যদিও বিশ্ববিদ্যালয় যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গিয়েছেন ওই অধ্যাপিকা। অন্যদিকে, সেই অধ্যাপিকার বক্তব্য, "আমার নতুন করে কিছুই বলার নেই, আমার আইনজীবী যা বলার নির্দিষ্ট মঞ্চে সেটা বলবেন।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena