১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কলকাতার হাসপাতালে অনুব্রত, উদ্বিগ্ন দলীয় কর্মীরা

কয়েকদিন ধরেই জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি
anubrata mondal 4 Bengali News
অনুব্রত মণ্ডল facebook.com/AnubrataMondalOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০২১
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ২২:৩৯

গুরুতর অসুস্থ অনুব্রত মণ্ডল। চিকিৎসার জন্য তাঁকে আনা হচ্ছে কলকাতার বেসরকারি হাসপাতালে। খবর, বৃহস্পতিবার বেলার দিকে শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রতবাবুর। বাড়িতে প্রাথমিক চিকিৎসাতেও হয়নি কাজ। এরপরেই এদিন সাড়ে ৩টে নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তাঁকে। জানা গেছে,অনুব্রতর পুরনো শ্বাসকষ্টের সমস্যা আছে। দেহে অক্সিজেনের ঘাটতির জন্য বাড়িতেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন অনুব্রত মণ্ডল। সিবিআই দফতরে হাজিরা না দেওয়ার কারণ হিসেবে নিজের অসুস্থতাকেই হাতিয়ার করেছিলেন এই নেতা। পাশাপাশি কয়েকদিন ধরেই জ্বর এবং শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এরপরেই চিকিৎসকরা তাঁকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। কিন্তু অ্যান্টিজেন টেস্টে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। যদিও তাঁর আরটিপিসিআর পরীক্ষা করা হয়নি বলে জানা গিয়েছে। হাই সুগার, প্রেশার রয়েছে অনুব্রতবাবুর। এদিকে তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল। এছাড়া একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। তাই অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুগামী ও দলের নেতারা।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সঙ্কটজনক নয়। তবে যেহেতু তাঁর প্রতিবারের সব ধরণের চিকিৎসা কলকাতার ইএম বাইপাসের হাসপাতালে হয়, তাই সেখানেই নিয়ে আসার সিদ্ধান্ত নেয় পরিবার এবং তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata