১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

হোমওয়ার্ক না করায় শাস্তি পঞ্চম শ্রেণির পড়ুয়াকে, কাঠগোড়ায় শহরের নামজাদা স্কুল

হাতে-পায়ে কালশিটে দাগ, ভয়ে পড়ুয়ার স্কুলে যেতেই ভয়, ফের শহরের বুকে চাঞ্চল্যকর ঘটনা
Punishment Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ জুলাই ২০২২
শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ৯:৪৪

হোমওয়ার্ক করতে পারেনি খুদে ছাত্রটি। তাই বলে দিদিমণির হাতে এমন মার খেল হাতে দগদগে কালশিটে দাগ। পায়েও কালশিটে দাগ পড়ে গিয়েছে, দাবি পড়ুয়ার বাবা-মায়ের। শহরের নামজাদা স্কুলের একজন শিক্ষিকার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল।

যোধপুরপার্ক বয়েজ স্কুল। শহরের অত্যন্ত নামী স্কুল। হোমওয়ার্ক না করায় এক পঞ্চম শ্রেণির পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল। মারের চোটে পড়ুয়ার হাতে-পায়ে কালশিটে পড়ে গিয়েছে, এমনটাই দাবি করছেন তার বাবা-মা। বাড়ি গিয়ে যন্ত্রণায় কাতর, আতঙ্কে সে স্কুলমুখো হতে চাইছে না। পরিবারের অভিযোগ, বাড়ি ফিরে সে নাকি বমিও করেছে। এরপরেই পড়ুয়ার বাবা-মা চিকিৎসকের কাছে যান এবং সেই শিক্ষিকার নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। পড়ুয়াদের উপর শারীরিক অত্যাচার দণ্ডনীয় অপরাধ। শহরের এমন নামজাদা স্কুলে এহেন ঘটনায় প্রশ্ন তুলেছেন একাংশ। শাস্তির নানা উপায় আছে, তাই বলে এমন শাস্তি মেনে নিতে চাইছেন না একাংশ। একটা সময় স্কুলজীবনে পড়া না পারলে, কোন দোষ করলে শাস্তি তো পেতেই হত। এখনও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শাস্তি দেন। তবে এমন শাস্তির কথা শুনে সকলের চোখ কপালে। গোটা ঘটনায় শহরের বুকে ফের চাঞ্চল্য তৈরি হয়েছে।

গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষমা চেয়েছেন সেই শিক্ষিকা। পড়ুয়ার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখাও করেছেন, সূত্র মারফত খবর। স্কুল থেকে ইতিমধ্যেই সেই শিক্ষিকাকে সতর্ক করা হয়েছে। দাবি উঠেছে, এমন শাস্তি বন্ধ হোক।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata