১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

ভোররাতে ফের শহর কলকাতায় আগুন

ফের আগুন তপসিয়ার এক জুতো কারখানায়, দমকলের ১০ টি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে।
fire burning firefighter Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১
শেষ আপডেট: ৩ এপ্রিল ২০২১ ১০:৪৩

শহর কলকাতায় ফের আগুন। এই নিয়ে গত কয়েক দিনে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ভোর রাতের দিকে তপসিয়া এলাকার একটি জুতোর কারখানায় আগুন লাগে। দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে সূত্রের খবর।

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর চারটে নাগাদ ১৮, তপসিয়া রোডের একটি জুতোর কারখানায় আগুন লাগে। কারখানার কর্মীরা অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখনই তারা দমকলে খবর পাঠায়। দমকলের ১০ টি ইঞ্জিন প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার মধ্যে চামড়া, আঠা প্রভৃতি দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অচিরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার প্রচুর সামগ্রী নষ্ট হয়েছে বলে খবর। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গতকালই লেনিন সরণী ও চাঁদনিচক এলাকার দু'টি বহুতলে আগুন লেগেছিল। দুপুরে লেনিন সরণীর পাখার গুদামে, আর সন্ধ্যায় চাঁদনিচকের একটি বহুতলে আগুন লাগে। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে বহুতল গুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata