২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

কিশোর পাচারের ছক, রুখে দিল রেল পুলিশ, কলকাতা স্টেশন থেকে উদ্ধার ১৭ কিশোর

অধিকাংশ কিশোরদের বয়স ১২ থেকে ১৭-র কোঠায়, এই রাজ্য-সহ ভিন্ রাজ্যে পাচারের ছক
children kids bw Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুলাই ২০২২
শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ৯:৪০

একটি স্বেচ্ছাসেবী সংস্থা মারফত আগে থেকেই খবর ছিল একদল কিশোর পাচারের খবর। রেল পুলিশের তৎপরতায় আটকে গেল এই পাচারের চক্রান্ত। মোট ১৭ জন কিশোরকে উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনায় ৩ জন যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বড় চক্রের তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রেল পুলিশের কাছে খবর আসে বিহারের কাটিহার থেকে বেশ কয়েকজন কিশোরকে পাচারের চেষ্টা চলছে। আরও খবর আসে, রাধিকাপুর এক্সপ্রেসে তাদের কলকাতায় নিয়ে আসা হবে। তারপর কলকাতা স্টেশন থেকে এই রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকী ভিন্ রাজ্যে তাদের পাচারের ছক ছিল। ঘটনার খবর পেয়ে তৎপর হয়ে ওঠে রেল পুলিশ। সাদা পোশাকে তাদের উপর নজরদারি চলতে থাকে।

সূত্র মারফত আরও খবর, নিউ ফারাক্কা স্টেশনে আরপিএফ কর্মীরা সেই কিশোরদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি জানতে পারেন। তারা জানায় চিৎপুরের কলকাতা স্টেশনে নেমে তাদের অন্য কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের কাজ দেওয়ার নাম করে আনা হয়েছিল বলে অভিযোগ। কাউকে বিল্ডিং তৈরির কাজ, কেউ-বা জরির কাজ, আবার অনেককে পরিচারকের কাজের প্রলোভন দেখিয়ে আনা হয়েছিল। অনেকের আধার কার্ড জাল করে বয়স বাড়ানোর অভিযোগ এসেছে।

ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা গোটা ঘটনার সঙ্গে জড়িত, এই চক্রের জাল কতটা ছড়িয়ে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি সেই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে দাবি, এই পাচার কারবারের জন্য পশ্চিমবঙ্গকে প্রধান উৎসস্থল করতে চাইছে বিভিন্ন দুষ্কৃতী দল। তার কারণ হিসেবে নিরাপত্তার শিথিলতা এবং উদাসীনতার অভিযোগ এনেছেন একদল মানুষ। তবে এই বড়সড় পাচারের চক্রান্ত ব্যর্থ করল রেল পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata