২০ নভেম্বর, ২০২৬
কলকাতা

উপলক্ষ দোল, চড়া মাংস, মাছ থেকে সব্জির বাজার

আড়াইশো পার মুরগির মাংস, পাঁঠার মাংস সাড়ে সাতশোর ঘরে, নাভিশ্বাস আমজনতার
Street market in India Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১০:৪৯

দোলযাত্রা (Dol Yatra) এবং হোলি (Holi) উপলক্ষে পরপর দু'দিনের ছুটি। সঙ্গে পরশু আবার রবিবার। টানা তিন দিনের ছুটি পেয়ে ঘরের বাইরে অনেকেই। বেড়াতে গেছেন দিঘা, পুরি কিংবা দার্জিলিং। বাঙালির তো উৎসবের শেষ নেই, কেবল একটু ছুঁতো পেলেই হল! এদিকে ছুটির মেজাজে আজ সকাল থেকেই লম্বা লাইন বাজার জুড়ে। বিশেষত মুরগি ও পাঁঠার দোকানে পা ফেলাই দস্তুর!

এই সুযোগে আড়াইশো ছুঁলো মুরগি (Chicken), আর সাড়ে সাতশোর ঘরে পাঁঠার মাংস (Mutton)। দাম বাড়ল তো কী হয়েছে? জমিয়ে আজ দুপুরে কব্জি ডুবিয়ে খাওয়া চাই-ই চাই। সকাল থেকে মাংসের দোকানে লম্বা লাইন। ছুটির দিনে সরু চালের ভাতের সঙ্গে পাঁঠার মাংস না হলে কী জমে! কলকাতার বিভিন্ন বাজারে তাই সকাল থেকে চোখে পড়ার মতো ভিড়। অনেকেই তো মর্নিং ওয়াকে বেরিয়ে বাজার সেরে ফিরেছেন। যদি পরে গিয়ে পাঁঠার মাংস না পাওয়া যায়, সেই আশঙ্কায়। মুরগির দোকানেও লম্বা লাইন। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে মুরগির মাংসের দাম।

vegetables Bengali News
প্রতীকী ছবি

এদিকে মাছ বাজারেও যথেষ্ট ভিড়। ভবানীপুরের (Bhwanipore) যদুবাবুর বাজার কিংবা গড়িয়াহাট মার্কেট (Gariahat) সবেতেই সকাল থেকে ভিড় লেগেছে। ভেটকি, পাবদা, চিংড়ি কিংবা কাতলার দাম অন্যদিনের তুলনায় অনেকটাই বেশি। আর ইলিশ তো হাতে দেওয়ার সাধ্যি নেই। বাজারে অবশ্য বিভিন্ন সামুদ্রিক মাছের আমদানি মন্দ নয়। পর্যাপ্ত মিলছে তোপসে কিংবা সার্ডিন। তবে ভোলা মাছের আমদানি বেশ কম। সঙ্গে মিলছে দেশি কই। দোলের দুপুরে তেল-কই পাতে ফেলতে হুমড়ে পড়ছে বাঙালি।

fish market bucket display Bengali News
প্রতীকী ছবি

রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংকটের কারণে বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের মূল্য। তাই জ্বালানির দামের হেরফেরে প্রভাব ফেলেছে পরিবহনে। বেড়েছে শাক-সব্জির মূল্য। এই সময়ে পটল ১০০-র উপরে, ঝিঙে উচ্ছে ৮০-র ঘরে, ভেন্ডি এখনও ১০০-র কাছাকাছি। তুলনায় সস্তা টম্যাটো ৩০-৪০ টাকা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এদিকে দোলের দিন মাংসের দাম ধরাছোঁয়ার বাইরে। যদিও তাতে ভ্রূক্ষেপ নেই বাঙালির। দাম যাই হোক, উৎসব আগে!

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata