১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

রেড রোডে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী

নজর কাড়ল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো
Red road mamata Bengali News
মমতা বন্দ্যোপাধ্যায় https://twitter.com/FAM4TMC
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১৫ আগস্ট ২০২১ ১২:৩৯

রবিবার কোভিড (Covid-19) বেড়াজালে রেড রোডে দর্শকশূন্য আবহে পালিত হল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। পৌনে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) জাতীয় পতাকা উত্তোলন করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। কলকাতা পুলিশের কমিশনার-সহ উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও। কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর। কোভিড পরিস্থিতির কারণে তুলনায় আড়ম্বরহীন হল এই উদযাপন। যদিও রাজ্য সরকারের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য মুখ্যমন্ত্রী কয়েকজন পুলিশ কর্মীকে সম্মাননা প্রদান করেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয় বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে। ট্যাবলোতে ছিল 'কন্যাশ্রী', 'দুয়ারে সরকার', 'দুয়ারে রেশন', 'জল ধরো', 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রভৃতি। ৯ টি ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কৃতিত্ব তুলে ধরা হয়। আধ ঘন্টার অল্প একটু বেশি সময়ের ব্যবধানে স্বল্প পরিসরে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ও স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে চারপাশের এলাকা কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। ৩ টি ওয়াচ টাওয়ার-সহ ২০ টির বেশি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা ছিল। অনুষ্ঠান শেষে পুলিশ মেমোরিয়াল ও নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। তার আগে রেড রোডে নজর কাড়ল 'খেলা হবে' দিবসের ট্যাবলো। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীত পরিবেশন সবই হল, তবে অন্যবারের মতো নয়, দর্শকশূন্য অবস্থায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata