১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

রোজভ্যালি কান্ডে গৌতম কুণ্ডুর পরে এবার তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই

সিবিআই সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তদন্তে সহযোগিতা করছিলেন না শুভ্রা কুন্ডু
শুভ্রা কুণ্ডু Bengali News
শুভ্রা কুণ্ডু Twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৭:৩০

রোজভ্যালি মামলায় ফের গ্রেফতারি। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর পরে এবার তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই। রোজভ্যালির বহু কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পর পর দু'দিন শুভ্রা কুণ্ডুকে জেরা করে সিবিআই৷ এ দিনও তাঁকে যে নথিগুলি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল, সেগুলিও ঠিক মতো তিনি নিয়ে যাননি বলে অভিযোগ সিবিআইয়ের ৷ তার পরেই শুভ্রাকে গ্রেফতার করা হয়, এবং আগামিকাল শনিবার তাঁকে ভুবনেশ্বরের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে৷

শুভ্রা কুণ্ডুর বিরুদ্ধে আরও অভিযোগ, রোজভ্যালির বিপুল অঙ্কের টাকা পাচার করেছেন তিনি। ব্যক্তিগত অ্যাকাউন্ট-সহ বিভিন্ন জায়গায় সরিয়ে দিয়েছেন বলেই দাবি। বিদেশে ওই টাকা পাঠিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন তিনি রোজভ্যালির অ্যাকাউন্ট থেকে টাকা বের করেছিলেন সে সংক্রান্ত কোনও তথ্য শুভ্রা দিতে পারেননি বলেই দাবি সিবিআইয়ের। গয়না তিনি অন্যত্র সরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ।সিবিআইয়ের দাবি, জেলবন্দি গৌতম কুণ্ডুর নির্দেশেই এ সমস্ত কাজ করেছিলেন শুভ্রা। সে সংক্রান্ত সমস্ত প্রমাণাদি রয়েছে বলেই দাবি সিবিআইয়ের।

সিবিআই সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তদন্তে সহযোগিতা করছিলেন না শুভ্রা কুন্ডু। নানা ভাবে সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছিলেন তিনি। গোয়েন্দাদের এড়াতে কলকাতা ছেড়ে মুম্বইতে থাকতে শুরু করেছিলেন শুভ্রা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata