১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

পড়ুয়াদের কথা ভেবে কী মত বদলে অনলাইনে পরীক্ষা নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়?

আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মেইন গেটের সামনে বৃহত্তর আন্দোলনে নামবে পড়ুয়ারা
Calcutta University main gate Bengali News
নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০২২
শেষ আপডেট: ২৬ মে ২০২২ ১৯:১৮

একই রাজ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভিন্ন মত। কেউ অনলাইন তো কেউ অফলাইনে পরীক্ষা নেওয়ার পথে হেঁটেছে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রভারতী কিংবা বর্ধমান বা স্টেট ইউনিভার্সিটি, অনলাইন পরীক্ষার দাবিতে পথে নেমেছে পড়ুয়ারা। তবে গত ২০ মে থেকে বিক্ষোভের আঁচ পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে।

গত ২০ মে পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, এ নিয়ে ঘোষণা করার কথা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু স্পষ্ট করে কিছুই জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও সুপারিশ এসেছিল অফলাইন পরীক্ষার। এরপরেই আন্দোলনে নামে পড়ুয়ারা। গণমেইল থেকে শুরু করে, প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে সুর চড়ান পড়ুয়ারা।

দীর্ঘদিন কলেজ বন্ধ, পর্যাপ্ত ক্লাস না হওয়া, ইউজিসির নির্দেশ মতোন প্রাকটিক্যাল না হওয়া, সিলেবাস না শেষ হওয়ার মতোন একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে পড়ুয়ারা। এতেও হয়নি সুরাহা। আগামিকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তাই আগামিকালই অনলাইন পরীক্ষার দাবিতে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে এখন শুধু দেখার বিষয়, পড়ুয়াদের কথা ভেবে অনলাইন পরীক্ষার নির্দেশ দেয় কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্যদিকে ইতিমধ্যেই কলেজ পড়ুয়াদের আসন্ন সেমেস্টার পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়ার প্রক্রিয়া বুধবার থেকেই শুরু করে দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body