২২ নভেম্বর, ২০২৬
কলকাতা

CU : বিশ্ববিদ্যালয়ের ব্যবহারে বাড়ছে ক্ষোভ, বৃহত্তর আন্দোলনে নামার পথে পড়ুয়ারা

আগামী ৬ জুন বৃহত্তর 'শান্তিপূর্ণ' আন্দোলনে নামতে মরিয়া অধিকাংশ পড়ুয়া
Calcutta University main gate Bengali News
নিজস্ব চিত্র
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জুন ২০২২
শেষ আপডেট: ৪ জুন ২০২২ ১৩:০৭

দীর্ঘ বেশ কিছুদিনের টানটান উত্তেজনা। অধিকাংশ বিশ্ববিদ্যালয় অনলাইন পরীক্ষার নোটিশ দিলেও, সময় নষ্ট না করে হাতে গোনা কিছু বিশ্ববিদ্যালয় আবার 'অফলাইন' মোডে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে গত মাসের শুরুর দিকেই। এদিকে একের পর এক বৈঠকের পর শেষ সিদ্ধান্তে আসতে পারছে না কলকাতা বিশ্ববিদ্যালয়।

গতকাল সিন্ডিকেটের বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়েছে অফলাইনে পরীক্ষা নেওয়ার। এমনকি হোম সেন্টারেও পড়বে না সিট। তবে এই কথা শুধুমাত্র সংবাদমাধ্যমের মধ্যেই ঘুরছে। এক রাত পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও নোটিশ বের করেনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে চরম উদ্বেগে পড়ুয়ারা। অনলাইনের আবহে না হঠাৎ কী করে 'অফলাইন' পরীক্ষা নিতে পারে বিশ্ববিদ্যালয়। প্রশ্ন উঠেছে সিলেবাস নিয়েও, যদিও জানা যাচ্ছে, বিশেষ ক্লাসের মাধ্যমে নাকি সিলেবাস সম্পন্ন করিয়ে দেওয়া হবে। কবে? প্রশ্ন থেকেই যাচ্ছে।

সূত্রের খবর, আরও বৃহত্তর তবে শান্তিপূর্ণ আন্দোলনে নামতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তবে বিশ্ববিদ্যালয় কী নিজেদের সিদ্ধান্ত থেকে নড়বে? থাকছে প্রশ্ন। অন্যদিকে অধিকাংশ পড়ুয়াদের দাবি, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি ভেবে থাকে, বাড়তি সময়ে সিলেবাস সম্পন্ন করিয়ে অফলাইনে পরীক্ষা নেবে। তাহলে এত কীসের দেরি? প্রথমেই কী এই সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ? এভাবে উদ্বেগের মধ্যে রেখে দেওয়ার মানে কী?"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata