২২ নভেম্বর, ২০২৬
কলকাতা

ছয় মাসের সেমেস্টারে অফলাইন ক্লাস হয়নি দু'মাসও, বিক্ষোভে উত্তাল CU

অনলাইন পরীক্ষার দাবিতে সরব স্নাতক-স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা
Cu protest 2 Bengali News
facebook.com/groups
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ মে ২০২২
শেষ আপডেট: ২১ মে ২০২২ ২১:১০

পূর্বাভাস মতোই আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সামনে নেমেছিল পড়ুয়াদের ঢল। অনলাইনে পরীক্ষা নিতে হবে, এই দাবি নিয়েই আজ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রোদের মধ্যেই দীর্ঘ সময় ধরে বিক্ষোভ করে পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের সাফ দাবি, ছ'মাসের সেমেস্টারে দেড় মাসও অফলাইনে ঠিক করে ক্লাস হয়নি। তাই অনলাইন পরীক্ষার দাবিতে সরব স্নাতক-স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা।

প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী এমনকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার কথা ঘোষণা করা হতেই আন্দোলনে সামিল পড়ুয়ারা।

তবে এই পরিস্থিতিতে পড়ুয়ারা ঠিক কোন মোডে পরীক্ষা দেওয়ার জন্য এগোবে, এই নিয়ে রয়েছে ধোঁয়াশা। শিক্ষক সমিতি থেকে শুরু করে বহু বুদ্ধিজীবীদের মতামত, স্রেফ পরীক্ষা না দেওয়ার বাহানায় অনলাইনের দাবিতে সরব পড়ুয়ারা। যদিও আজ বিক্ষোভে সামিল পড়ুয়ারা সংবাদমাধ্যমের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, 'অফলাইনে পরীক্ষা নেওয়া হোক, বাইরে থেকে এমনটা বলা খুব সহজ। আমরা এখানে পড়তে এসেছি অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য নয়। তবে বিষয়গুলি বোঝা দরকার। যদি ছয় মাসের সেমেস্টারে অন্তত চার মাস অফলাইনে ক্লাস হত, কেউ বিক্ষোভ করত না। তাই দয়া করে আমাদের অবস্থাটা বুঝুন। ছয় মাসের সেমেস্টারে দেড়মাসও ঠিক করে অফলাইন মোডে ক্লাস হয়নি।'

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata