২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফুসফুস প্রতিস্থাপনে ইতিহাস তৈরি করল কলকাতা, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এ এক অনন্য নজির

পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম সফল ফুসফুস প্রতিস্থাপন
Doctor operation theatre hospital Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১১:১৪

চিকিৎসা বিজ্ঞানে নজির সৃষ্টি করল কলকাতা (Kolkata)। কেবল পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারতের মধ্যে এই প্রথম সফলভাবে ফুসফুস প্রতিস্থাপনের (Lungs Transplant) কাজ হল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। প্রায় ৬ ঘন্টা জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, সফল অপারেশন হয়েছে। অপারেশন সফল হলেও রোগীকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এরপর নিশ্চিত ভাবে বলা সম্ভব রোগীর শরীরে ফুসফুস কাজ করছে কী না। প্রখ্যাত চিকিৎসক কুনাল সরকারের নেতৃত্বে এই সফল ফুসফুস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

সূত্রের খবর, সোমবার কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে এই ফুসফুস প্রতিস্থাপনের কাজ হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তের পর এক ব্যক্তি ১০৩ দিন হাসপাতালে ভর্তি আছেন। তাঁর ফুসফুসটি পুরো বিকল হয়ে গেছে। ছিলেন একমো সাপোর্টে। কিন্তু সেই একমো সাপোর্টও আর কাজ করছিল না। এই অবস্থায় ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১০ টার কিছু পরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় মরণোত্তর অঙ্গদানের পর সুরাটের এক ব্যক্তির ফুসফুস। গ্রিন করিডোর করে হাসপাতালে নিয়ে আসা হয় এই ফুসফুস। তারপর প্রায় ৬ ঘন্টার চেষ্টায় সফল হয়েছে এই ফুসফুস প্রতিস্থাপনের কাজ। এবার রোগীকে ৭২ ঘন্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। এরপর বোঝা যাবে তাঁর শরীরে ফুসফুস কাজ করছে কী না।

প্রখ্যাত চিকিৎসক কুনাল সরকারের নেতৃত্বে এই ফুসফুস প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও ছিলেন চিকিৎসক অর্পণ চক্রবর্তী, চিকিৎসক সপ্তর্ষি রায়, চিকিৎসক সৌম্যজিৎ ঘোষ, চিকিৎসক দেবাঞ্জন চট্টোপাধ্যায়। তবে চিকিৎসকদের চিন্তায় রাখছে ফাইব্রোসিস, কারণ দীর্ঘদিন একমো সাপোর্টে থাকার ফলে রক্তক্ষরণের একটা সম্ভাবনা থেকেই যায়। তবুও পূর্ব ভারতের মধ্যে এটাই প্রথম ঘটনা। এর আগে কিডনি প্রতিস্থাপনের কাজ হলেও ফুসফুস প্রতিস্থাপনের কাজ হয়নি। সেদিক থেকে নতুন ইতিহাস তৈরি করল কলকাতার এই বেসরকারি হাসপাতাল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata