২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

বাজেট পেশের সপ্তাহ না ঘুরতেই ফের কল্পতরু মুখ্যমন্ত্রী, ঘোষনা করলেন আরও ৭২হাজার কোটি টাকার প্রকল্পের!

এদিন, বিধানসভায় দাঁড়িয়ে মোট ১৯টি শিল্প প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee 6 Bengali News
মমতা বন্দ্যোপাধ্যায় twitter @BanglarGorboMB
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৯

একুশের ভোটযুদ্ধের আগে বাজেট ভাষণে রীতিমতো কল্পতরু ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কয়েকদিন আগেই রাজ্যের অন্তবর্তীকালীন বাজেটে একগুচ্ছ নয়া প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সপ্তাহ না ঘুরতেই ফের এদিন অর্থাৎ সোমবার নতুন করে আরও ৭২ হাজার কোটি টাকার নয়া প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এ বিষয়ে, বিরোধীদের তোপ দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট আদতে 'বাজেটের মোড়কে নির্বাচনী ইস্তেহার'। এই অভিযোগের জবাবেই নয়া প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বিধানসভায় দাঁড়িয়ে মোট ১৯টি শিল্প প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার উদ্বোধন হবে আজ কিংবা কাল দিয়েই। এর মধ্যে রয়েছে কলকাতার লেদার কমপ্লেক্সের কমন ইফ্লুয়েন্ট প্ল্যান্ট। যেখানে বিনিয়োগ হবে প্রায় ৪০০ কোটি টাকা।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'মানুষের কাজ করার জন্য চতুরতার প্রয়োজন হয় না। আজ ১৯ শিল্পের কথা ঘোষণা করব। বিনিয়োগ হবে ৭২,২০০ কোটি টাকা। ৩ লক্ষ ২৯ হাজার লোকের কর্মসংস্থান হবে।' মুখ্যমন্ত্রী আরও জানান, দুয়ারে সরকারে ৯০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে। ১৮ লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২ মে

সকাল ৯:৪৫ মিনিটে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা

exam students
২৯ এপ্রিল

গত ৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। চলেছিল ১৮ মার্চ পর্যন্ত

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro