২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

বিষাক্ত নয় মিঠুনের 'ছোবল', আদালতের রায়ে আপাতত স্বস্তিতে BJP নেতা মিঠুন চক্রবর্তী

তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেই বৃহস্পতিবার নির্দেশ দিল আদালত
mithun chakraborty bjp Bengali News
মিঠুন চক্রবর্তী -twitter
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ৯ ডিসেম্বর ২০২১ ১৭:১৬

অবশেষে স্বস্তি। অতটাও ক্ষতিকারক নয় 'ছোবল'। তাই অবশেষে অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে 'উস্কানিমূলক মন্তব্যের' যাবতীয় অভিযোগ খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এমনকি মানিকতলা থানায় দায়ের হওয়া মামলাও খারিজ করে দিল আদালত। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেই বৃহস্পতিবার নির্দেশ দিল আদালত।

আজ বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ বলেন, "ডায়লগ যিনি দিয়েছেন, তিনি বিখ্যাত নায়ক। ডায়লগ বলার জন্যই বিখ্যাত উনি। মিঠুন বিভিন্ন অনুষ্ঠানে এই ডায়লগ বলেছেন। উনি অস্বীকারও করেননি বিষয়টি। দু’টি ডায়লগই মজার। মোটেই ‘হেট স্পিচ’ নয়।" এরপরেই নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ কার্যত খারিজ করে দিল আদালত (Kolkata News)।

প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পর বিধানসভা ভোটে দলীয় প্রচারে গিয়ে মিঠুন চক্রবর্তী নিজের জনপ্রিয় দুটি সংলাপ (‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ এবং 'এক ছোবলেই ছবি') ব্যবহার করেন। আর তাতেই মামলা দায়ের হয় আদালতে। অভিযোগ ওঠে, দলীয় প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এরপর ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ৫০৪ ও ৫০৫ ধারায় এফআইআর রুজু হয় অভিনেতার বিরুদ্ধে। হিংসা ছড়ানো, শান্তি নষ্ট করার চেষ্টার মতো একাধিক অভিযোগও আনা হয় মিঠুনের বিরুদ্ধে। তবে আজকের শুনানিতে আপাতত স্বস্তিতে অভিনেতা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৫ অক্টোবর

দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট

Dev mithun