২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল ভবানীভবন, আটক BJP কর্মী ও সমর্থক

রাজ্যে বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের ধর্ষণের শিকার হতে হচ্ছে : দাবি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলের
Agnimitra Paul Bengali News
twitter.com/SutapaGuptaBJP
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২ আগস্ট ২০২১
শেষ আপডেট: ১২ আগস্ট ২০২১ ১৫:২৮

বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তৃণমূল তথা সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। রাজ্যের নারী নির্যাতন নিয়ে গতকালই তিনি বলেছিলেন, "বামফ্রন্টের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যেমন ধর্ষণের বিষয়ে বলেছিলেন এইরকম তো হয়েই থাকে। বর্তমান রাজ্য সরকারও ঠিক সেই পথেই হাঁটছে। বামফ্রন্ট যেভাবে ধর্ষণকে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করেছিল, তৃণমূল সরকারও তাই করছে।"

তবে এদিন নারী নির্যাতন, ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার 'আইন অমান্য' কর্মসূচি ঘিরে উত্তাল গোটা রাজ্য। ভবানীভবনের সামনে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক (MLA) অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) নেতৃত্বে কর্মসূচিতে পুলিশি ধরপাকড়। গ্রেফতার করা হয়েছে, কয়েকজন বিজেপি কর্মী, সমর্থককেও।

এরপরেই ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পল। বলেন, "আমরা বিজেপি করি বলে প্রতিবাদ করলেই এভাবে গ্রেপ্তার হতে হবে? ধর্ষণের মতো স্পর্শকাতর ইস্যুকে বামফ্রন্ট সরকারও রাজনৈতিক হাতিয়ার করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই করছেন। এ রাজ্যে বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের ধর্ষণের শিকার হতে হচ্ছে। কারণ, তাঁরা বিরোধী রাজনীতি করছে বলে। মুখ্যমন্ত্রী কী বলবেন এসব নিয়ে?"

তবে শুধু কলকাতা নয়। হাওড়ার (Howrah) আমতায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চলতি সপ্তাহে নানা জায়গায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল বিজেপি। দিল্লিতে বুধবার সংসদ ভবনের সামনে বিজেপি সাংসদরা পোস্টার হাতে বিক্ষোভ দেখান। এরপরেই আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যজুড়ে মহিলা মোর্চার কর্মসূচি চলছে। বাঁকুড়া, বনগাঁ, রায়গঞ্জ, মেদিনীপুর-সহ একাধিক জেলাতেই এই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বাধার মুখে পালটা অবরোধ করেন বিক্ষোভকারীরাও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata