১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফের কলকাতায় বাইক দুর্ঘটনা, প্রাণ গেল এক অ্যাপ বাইক চালকের

বাইক আরোহীর হেলমেটের উপর দিয়ে চলে যায় ক্রেন
Bike accident Bengali News
বাইক দুর্ঘটনা Pixabay
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৫

শুক্রবার সকালে শহরের বুকে মর্মান্তিক বাইক দুর্ঘটনা (accident)। যার জেরে প্রাণ গেল এক বাইক আরোহীর। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যাক্তি অ্যাপ নির্ভর বাইক চালক ছিলেন। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার বাগমারি রোডে। দুর্ঘটনার সময় চালকের সঙ্গে ছিলেন এক মহিলাও। ঘটনায় আহত হয়েছেন তিনিও।

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল পৌনে ন’টা নাগাদ ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। বাগমারি রোড দিয়ে বাইক চালক এবং তাঁর সঙ্গিনী বাইক নিয়ে আসার সময় আচমকাই বাইকের চাকাটি ট্রাম লাইনে ঢুকে গেলে নিয়ন্ত্রণ হারায় দু’চাকা। ঘটনাস্থলেই পড়ে যান দু’জন। সেসময়ই পিছন থেকে আসছিল একটি ক্রেন। ক্রেনটি বাইক আরোহীর হেলমেটের উপর দিয়ে চলে যায়।

পুলিশের সহায়তায় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় থাকা বাইক চালককে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালকের সঙ্গিনীও। এদিকে ঘটনার পর প্রতিবাদ শুরু করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ক্রেন চালককে আটক করেছে নারকেলডাঙা থানার পুলিশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata