১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

কলেজের 'ভুয়ো' অধ্যাপকের পরিচয়ে যোগাযোগ, ছাত্রীকে মডেলিংয়ের প্রস্তাব, তারপর...

অভিযোগ সেই ছাত্রীকে অপহরণের, ঘটনায় গ্রেফতার সেই ভুয়ো অধ্যাপক
Fake professor Bethune college Bengali News
https://www.facebook.com/BaruipurPoliceDistrict/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১০:৩৫

নিজেকে একটি কলেজের প্রফেসর বলে দাবি করতেন। আর সেই পরিচয় দিয়েই একজন ছাত্রী এবং তাঁর পরিবারের লোকজনদের সঙ্গে রীতিমতো যোগাযোগ তৈরি করেন। এরপর সেই ছাত্রীর সমস্ত পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন বলে জানান। সেই সূত্রেই ছাত্রীকে নিজের বাড়িতে মাঝে মাঝেই ডাকতেন। ছাত্রীকে পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের সুযোগ করিয়ে দেওয়ার আশ্বাসও দেন তিনি। সবই ঠিকঠাক চলছিল। আচমকাই একদিন সেই ছাত্রীকে খুঁজে পাওয়া যায় না। থানায় দায়ের হয় অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশের চক্ষু তো চড়কগাছ।

অধ্যাপক নিজেকে একটি কলেজের প্রফেসর বলে দাবি করেছিলেন, গোটা বিষয়টি ভুয়ো। তাঁর আসল নাম পলাশ প্রতীম বৈদ্য। মঙ্গলবার রাতে কলকাতার রিজেন্ট পার্ক এলাকা থেকে সেই ভুয়ো অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। আরও আশ্চর্যের বিষয় ধৃত অধ্যাপক সেই ছাত্রীকে অপহরণ করেছিলেন। ছাত্রীকে উদ্ধার করেছে বারুইপুর মহিলা থানার পুলিশ।

ঠিক কীভাবে এই ঘটনা ঘটে? ওই পড়ুয়া একটি কলেজের ছাত্রী। কলেজেই এই ভুয়ো অধ্যাপকের সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি তাঁকে পঠন-পাঠনে সাহায্যের আশ্বাস দেন। এমনকী সেই ভুয়ো অধ্যাপকের কথামতো সেই ছাত্রী হস্টেলে থাকতে শুরু করেন। পরে জানা যায় ধৃত ব্যক্তি ছলে-বলে-কৌশলে সেই ছাত্রীর কাছ থেকে টাকা আদায় করতেন। তারপর আচমকাই একদিন মেয়ের ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা-মা। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন। আর ঘটনার তদন্তে উঠে এসেছে এমনই চমকপ্রদ তথ্য। অভিযুক্তের মোবাইল নম্বর ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে অপহৃতা ছাত্রী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata