১০ নভেম্বর, ২০২৬
কলকাতা

মর্মান্তিক! বন্ধুদের সঙ্গে পুরী বেড়াতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু, দেহ ফেলে বেপাত্তা বন্ধুরা

মৃত চয়ন সরকার কলকাতার বাগুহাটির বাসিন্দা, মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য
death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১১:২০

বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন যুবক। পাঁচ বন্ধু মিলে গাড়িভাড়া করে পুরী (Puri) সফর শুরু থেকেই ছিল জমকালো। গিয়ে উঠেছিলেন পুরীর একটি হোটেলে। সব ঠিকঠাকই ছিল। কিন্তু আচমকাই হোটেলের চার তলা থেকে পড়ে যান এক বন্ধু। গুরুতর আহত হন তিনি। পুলিশের তৎপরতায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হতেই ভুবনেশ্বর এইমস-এ (AIIMS) নিয়ে যাওয়া হয়। যদিও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বন্ধুর মৃত্যুর কথা শুনে চম্পট দেয় তাঁর বন্ধুরা। এমনকী বেপাত্তা গাড়ির চালক। সেখানেই প্রশ্ন ওঠে এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে? এদিকে পুরী সি বীচ থানার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করে। গাড়ির খোঁজ করতে গিয়ে দেখা যায় এই গাড়ির মালিক কলকাতার উল্টোডাঙার বাসিন্দা। যোগাযোগ করা হয় উল্টোডাঙা থানার সঙ্গে। ঘটনায় সেই গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মৃত যুবকের নাম চয়ন সরকার। তিনি কলকাতার বাগুহাটির বাসিন্দা। ছেলের মৃত্যুর খবর পেয়ে পুরী যান বাবা। সেখানে গিয়ে ছেলেকে খুনের অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি ছেলের বন্ধুরাই তাকে খুন করেছে। প্রশ্ন উঠেছে বন্ধুকে ফেলে রেখে বাকি বন্ধুরা কেন পালিয়ে এল! বাকি বন্ধুদের খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও তাদের গ্রেফতার করা যায়নি বলে সূত্রের খবর।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata