২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

ফের নবান্নের সামনে উল্টে গেল ছাইবোঝাই ট্যাঙ্কার, হতাহতের খবর নেই

গত ১৮ ডিসেম্বরের পর ফের এই দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে
Nabanna Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৩:০৩

ফের নবান্নের সামনে বড়সড় দুর্ঘটনা (Road Accident)। বৃহস্পতিবার সাতসকালে নবান্নের (Nabanna) সামনে উল্টে গেল ছাইবোঝাই ট্যাঙ্কার। গত ১৮ তারিখ একই জায়গায় দুর্ঘটনা ঘটেছিল। যার জেরে একজনের মৃত্যু হয়েছিল। রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়ের সামনে পরপর এমন সড়ক দুর্ঘটনায় বেড়েছে চাঞ্চল্য।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নবান্নের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। যদিও পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হতাহতের কোন খবর নেই। প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ট্যাঙ্কার চালককে। যদিও আকস্মিক এই দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুর উপর তীব্র যানজট তৈরি হয়। ট্র্যাফিক পুলিশের তৎপরতায় এই যানজট সামলে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারটি। ট্যাঙ্কার চালকের তেমন কোন ক্ষতি হয়নি।

উল্লেখ্য, এর আগে ১৮ ডিসেম্বর নবান্নের সামনে ছাইবোঝাই ট্যাঙ্কার উল্টে যায়। প্রায় ঘন্টা দেড়েকের পর সংজ্ঞাহীন একজন পথচারীকে উদ্ধার করা হয়। ডিভাইডারে ধাক্কা মেরে কন্টেনারটি উল্টে যায়। আর তখনই একজন পথচারী সেই ট্যাঙ্কারের নীচে চাপা পড়ে যান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।গত শনিবারের পর ফের আজ বৃহস্পতিবার ছাইবোঝাই ট্যাঙ্কার উল্টে গেল। যদিও কোন হতাহতের ঘটনা ঘটেনি। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata