২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

Kolkata: খোদ কলকাতায় অটো থেকে উদ্ধার ১৯ টি তাজা বোমা, বন্দুক, কার্তুজ

কীভাবে, কোথা থেকে এই বোমা এল ধন্ধে এলাকাবাসী, ঘটনার তদন্ত শুরু
auto rickshaw Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১০:৩৫

খাস কলকাতায় (Kolkata) এবার বোমাতঙ্ক। একটি পরিত্যক্ত অটোর ভেতর থেকে উদ্ধার হল অন্তত ১৯ টি তাজা বোমা। পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র এবং বুলেট উদ্ধার করল হরিদেবপুর থানার পুলিশ। ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। তিলোত্তমা কলকাতার বুকে এমন ঘটনায় প্রশ্ন তুলেছেন একাংশ।

সূত্রের খবর, বোমাগুলি একটি প্লাস্টিক ব্যাগের ভেতর রাখা ছিল। আর বোমার পাশেই ছিল একটি বন্দুক এবং কার্তুজ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান হরিদেবপুর থানার পুলিশ। বোমাগুলি উদ্ধার করা হয়েছে। কোন বড়সড় বিপত্তি ঘটেনি। কে বা কারা, কীভাবে এই বোমাগুলি রেখে গেল, তা নিয়ে ধন্ধে পুলিশ। যে অটোটি উদ্ধার হয়েছে, সেটি আবার হরিদেবপুর এলাকার অটো নয়। তাহলে কি বাইরে থেকে এই অটো এল? প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

দিন তিনেক আগে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এমনকী দোলের দিনও শহরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ফের হরিদেবপুরের ৪১ পল্লি ক্লাবের পাশের রাস্তায় এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়দের অভিযোগ, যেখানে অটোটি ছিল তা বেশ ব্যস্ত থাকে সবসময়ই। তাই কোন বড়সড় ঘটনার মতলবে কেউ বা কারা এই ঘটনা ঘটাল কী না তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোন বড়সড় নাশকতার ছক ছিল না তো? প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata