১১ নভেম্বর, ২০২৬
কলকাতা

'আমি নির্দোষ', আদালতে হাজিরা দিয়ে বললেন অনুব্রত মণ্ডল

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে নিয়ে আসা হয়
Anubrata new white Bengali News
facebook.com/AnubrataMondalOfficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২
শেষ আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৮

২০১০ সালের মঙ্গলকোটের অশান্তি মামলায়, আজ বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে নিয়ে আসা হয়। কড়া পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, এই মামলার শুনানি চলাকালীন বিচারকের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আদালত সূত্রের খবর, আগামিকাল ভার্চুয়াল শুনানি হবে এই মামলার।

শুনানি শেষে অনুব্রতকে নিয়ে পুলিশ ইতিমধ্যেই আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছে। গাড়িতে চড়ার আগে তাঁকে পঞ্চায়েত ভোটে কী হবে জিজ্ঞাসা করা হলে, উত্তরে তিনি শুধু বলেন, ‘ব্যাপক হবে।'

প্রসঙ্গত, গত ২০১০ সালের ৫ মার্চ মঙ্গলকোটের লাখুরিয়ার মল্লিকপুর গ্রামে বিস্ফোরণ হয়। তাতে কেবুলাল শেখ নামে এক ব্যক্তি জখন হন। এই ঘটনায় চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছিল। অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ, কাজল শেখ-সহ ১৫ জনের নাম ছিল চার্জশিটে। এই মামলাতেই আজ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body