১৭ নভেম্বর, ২০২৬
কলকাতা

নেটিজেনদের ওপর ক্ষুব্ধ স্বস্তিকা, ঝাঁঝালো মন্তব্য করেই ট্রোলের মুখে অভিনেত্রী

রক্তদান করে ছবি দিতেই নিজের মন্তব্যের জেরেই কটাক্ষের মুখে স্বস্তিকা মুখোপাধ্যায়
Swastika Mukherjee 1 Bengali News
স্বস্তিকা মুখোপাধ্যায় instagram.com/swastikamukherjee13
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ মে ২০২১
শেষ আপডেট: ৮ মে ২০২১ ১৬:০০

লাফিয়ে বাড়ছে করোনাক্রান্তের (Corona) সংখ্যা। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ১৯,২১৬ জন৷ একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১১২ জনের৷ তবে ইতিবাচক দিক হল, একদিনে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭,৭৮০ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রায় সাড়ে ৬৪ হাজার নমুনা পরীক্ষা হয়েছে৷ গত চব্বিশ ঘণ্টায়, উত্তর চব্বিশ পরগণায় করোনাক্রান্ত হয়েছেন ৩৯৫৭ জন, মৃতের সংখ্যা ৩৩৷ অন্যদিকে কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৯১৫ জন, সেখানে মৃত্যু হয়েছে ২৮ জনের৷

এই পরিস্থিতিতে কারোর দরকার বেড, কেউ চাইছেন রক্ত তো কারোর চাই অক্সিজেন। তবে করোনার এই বাড়বাড়ন্তে সোশ্যাল মিডিয়ার দ্বারা উপকৃত হয়েছেন অনেকেই। রাজ্যের সর্বত্র কাজ করছেন রেড ভলিন্টিয়ার্সরা। স্কুল কলেজের বহু পড়ুয়ারাও নিজেরা গ্রুপ তৈরী করে যথাসাধ্য সাহায্যে করছেন। এই পরিস্থিতিতে বহু তারকারাও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মানুষের সাহায্যের জন্য কাজ করে গেছেন। তাঁর মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। প্রায় প্রতি ঘন্টায় তিনি অক্সিজেন হোক বা বেড কিছু না কিছু সাহায্যের জন্য পোস্ট করেই চলেছেন।

তবে উপকারের মাঝেই বির্তকে জড়ালেন স্বস্তিকা। আজ নিজের ফেসবুক হ্যান্ডেলে রক্তদান করার দুটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। তাঁর ক্যাপশনে লিখেছেন, "কথা তো অনেক দিলেন। এবার একটু রক্ত দিন। আর সঙ্গে বন্ধু বান্ধবীদেরও নিয়ে যান।"

স্বাভাবিকভাবেই এই পোষ্টে বহু মন্তব্য এবং ভালোবাসা উপছে পড়েছে। তবে এরই মাঝে বেজায় ট্রোল স্বস্তিকা। কারণ নেটিজেনদের মধ্যে একজন স্বস্তিকাকে বলেন, "খুব ভালো লাগল। তোমাকে খুব সম্মান করি। কিন্তু তোমার হাতে এত কাটার দাগ কেন?" আর এই মন্তব্যের উত্তরেই স্বস্তিকা চটে গিয়ে উত্তর দিলেন, "হাতটা আমার। কাটব না রাখব তা আমায় বুঝতে দিন। আপনি একটু রক্ত দিয়ে আসুন।"

Swastika Mukherjee SS Bengali News
ট্রোলিংয়ের বিষয়বস্তু facebook.com/swasmukherjee13

স্বস্তিকার এমন উত্তরেই বেজায় চটে গেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মত, ওই ব্যক্তি অভিনেত্রীকে সম্মান দিয়ে কথাটা বলেছে। এভাবে রাগ দেখিয়ে উত্তর না দিয়ে ভালো ভাবে বলা যেও কিংবা প্রশ্নটি অভিনেত্রীর কাছে বিরক্তিকর হলে, তিনি তা এড়িয়ে যেতেও পারতেন।

Swastika Mukherjee SS 1 Bengali News
নেটিজেনদের মতামত facebook.com/swasmukherjee13
Swastika Mukherjee SS 2 Bengali News
নেটিজেনদের মন্তব্য facebook.com/swasmukherjee13

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena