২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

ভাইয়ের পর এবার মাকে হারালেন আলাপনবাবু, শোক প্রকাশ রাজ্যপালের

মাতৃহারা হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়
Alapan bandopadhyay Bengali News
আলাপন বন্দ্যোপাধ্যায় facebook.com/calcuttadebating.circle
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০২১
শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ২০:১৮

মাতৃহারা হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন শনিবার আলাপনবাবুর মা প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। ইতিমধ্যেই আলাপনবাবুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মা তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের শাশুড়ির প্রয়াণে আমি শোকাহত। ঈশ্বরের কাছে ওঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবার, বন্ধু এবং আত্মীয়দের প্রতি আমার সমবেদনা।”

তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে আলাপনবাবুর মায়ের, তা এখনও জানা যায়নি। আশা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণ থেকেই মৃত্যু। উল্লেখ্য, দিন কয়েক আগেই মৃত্যু হয়েছে আলাপনবাবুর ভাই অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। কাজেই তাঁদের পরিবারে শোকের ছায়া না কাটতেই ফের অন্ধকার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata