৮ নভেম্বর, ২০২৬
কলকাতা

মর্মান্তিক! উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল দুই কিশোর

বিপর্যয় মোকাবিলা বাহিনীর অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোন সন্ধান মেলেনি, পরিবারে শোকের ছায়া
Swimming Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ৮:২১

বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের (HS) শেষ পরীক্ষা। প্রতিদিন স্কুলে বাবা পৌঁছে দিয়ে যান। আর পরীক্ষার শেষে নিজেই এসে ছেলেকে বাড়ি নিয়ে যান। এদিন কী হল ছেলের হাতে ৫০ টাকা দিয়ে বলে গেলেন আজ যেন সে একা একা বাড়ি ফিরে যায়। না, ছেলের আর বাড়ি ফেরা হল না।

পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল সেই কিশোর, সঙ্গে তার এক সহপাঠীও। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর বন্দর থানা এলাকার বাজেকদমতলা ঘাটে। পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর। সন্ধ্যে পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোন সন্ধান মেলেনি। তিন ঘন্টারও বেশি সময় ধরে বিপর্যয় মোকাবিলা বাহিনী অনেক চেষ্টা করেও সেই দুই কিশোরের কোন সন্ধান দিতে পারেনি।

সূত্রের খবর, নিখোঁজ দুই কিশোর মহম্মদ ইজরায়েল আলি এবং মহম্মদ বিলাল। তারা তালতলার একটি স্কুলের পরীক্ষার্থী ছিল। গতকাল ছিল উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে তারা গঙ্গার ঘাটে সকল বন্ধুরা মিলে স্নান করতে যায়। পরীক্ষা শেষ, সুতরাং সমস্ত মানসিক চাপমুক্ত তারা। একদফা স্নান সেরে উঠেও পড়েছিল তারা, ফের গঙ্গায় নামে তারা। আর তখনই সেই দুই কিশোর স্রোতের টানে তলিয়ে যায়। তারা সাঁতার জানত না বলেই খবর।

এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ফের তাদের তল্লাশি চালাবে পুলিশ। শোকার্ত বাবার খেদোক্তি কেন তিনি এদিন ছেলেকে ছেড়ে দিলেন! ঘটনার পর থেকেই শোকে পাথর এলাকাবাসী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro