২৩ নভেম্বর, ২০২৬
কলকাতা

দীর্ঘ ৩৪ বছরের যাত্রা শেষ, তিন দশক পেরিয়ে বিদায় নিচ্ছে নন এসি রেকের মেট্রো

১৯৮৪ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করেছিল কলকাতার নন এসি মেট্রো রেক
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২০ আগস্ট ২০২১ ১৯:২১

করোনা (Coronavirus) পরিস্থিতি সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে তিলোত্তমা (Kolkata)। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নাইট কারফিউয়ের সময় কমাতেই শেষ মেট্রোর সময় বাড়ানো হয়েছিল। কাজেই, বর্তমানে রাত ৯টা পর্যন্ত মেট্রো পরিষেবা পান আমজনতা। মেট্রোর ক্ষেত্রে আরও শিথিলতা এসেছিল, আগামী ২৯ আগস্ট থেকে রবিবারেও মিলবে মেট্রো পরিষেবা।

তবে মেট্রোর তরফে এবার সাধারণ যাত্রীদের জন্য আরও সুখবর। সম্প্রতি কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার জানিয়েছেন, কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছে নন এসি রেকের মেট্রো। কাজেই, ঝক্কির দিন শেষ। এখন থেকে আর এসি মেট্রোর জন্য অপেক্ষা করার দরকার নেই। উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করেছিল কলকাতার নন এসি মেট্রো রেক। শেষ হল দীর্ঘ তিন দশকের পথচলা। ১৫ অগাস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হল ৩৪ বছরের সেই যাত্রা।

দেশে কলকাতাই ছিল একমাত্র শহর যেখানে চলত নন এসি মেট্রো রেক। তবে গত বছর মার্চে লকডাউনের পর থেকে আর যাত্রী পরিবহণে ব্যবহার করা হয়নি কোনও নন এসি রেক। এরপর নন এসি মেট্রো দেখতে হলে, আপনাকে যেতে হবে হাওড়া রেল মিউজিয়ামে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মেট্রো কর্তৃপক্ষ এক সংবাদমাধ্যমকে জানিয়েছিল, "শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা। ১৭২টি স্পেশ্যাল মেট্রো চলবে। ওইদিন আট মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। এবং রবিবার ৩৮টি করে মোট ৭৬টি ট্রেন চলবে। আগামী ২৯ আগস্ট থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ১০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। তবে ওই দু’দিনই সাধারণ যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। আপাতত শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই মেট্রো পরিষেবা পাবেন।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata