২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

বয়স্কদের নিজেদের বাড়িতে থাকার অধিকার আছে, প্রয়োজনে ঘরছাড়া হবেন সন্তানেরা

শুক্রবার এক মামলার শুনানিতে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট
calcutta highcourt Bengali News
কলকাতা হাইকোর্ট
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২০:৫৮

বয়স্ক বা প্রবীণ নাগরিকদের অধিকার রয়েছে তাঁর নিজের বাড়িতে বসবাস করার, সমস্যা হলে তিনি নিজের পুত্র এবং পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। শুক্রবার এক মামলার শুনানিতে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt)। হাইকোর্টের মতে, সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুসারে যে কোনও বয়স্ক ব্যক্তির নিজের বাড়িতে থাকার সম্পূর্ণভাবে অধিকার রয়েছে। ছেলেমেয়েদের কোনো অধিকার নেই, তাঁদের বিতাড়িত করার।

প্রসঙ্গত, এদিন নদিয়ার এক প্রবীণ ব্যক্তি কলকাতা হাই কোর্টে মামলা করেন। অভিযোগ, নিজের পুত্র এবং পুত্রবধূর অত্যাচারে বাড়ি ছাড়া তিনি। মহামারীর এই পরিস্থিতিতে তাই তিনি অসহায়। শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, "একজন প্রবীণ নাগরিকের নিজস্ব বাড়িতে ভালো ভাবে বসবাস করার অধিকার রয়েছে। এবং তা না হলে সংবিধানের ২১ অনুচ্ছেদের আওতায় থাকা জীবনের মৌলিক অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ভঙ্গ হতে পারে।"

এরপরেই প্রবীণ ওই ব্যক্তির এলাকার থানার অফিসার-ইন-চার্জকে বিচারপতির সাফ কথা, "বয়স্ক মানুষদের থাকা অসহনীয় হয়ে উঠলে বা অশান্তির কারণে তাঁর সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনে বাড়ি থেকে পুত্র ও পুত্রবধূকে বার করে দিন। যে জাতি নিজের বৃদ্ধ, অসুস্থ নাগরিকদের যত্ন নিতে পারে না, সে সম্পূর্ণ সভ্যতা অর্জন করেছে বলে গণ্য করা যায় না।" এমনটাই জানা গেছে, এক সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে।

প্রসঙ্গত, প্রবীণদের উপরে যে কোনও ধরনের অত্যাচারের ঘটনাই শাস্তিযোগ্য। পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই অভিযুক্তকে ধরতে পারে। কাজেই প্রবীণেরা চাইলেই থানায় অভিযোগ করতে পারেন। ‘মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট, ২০০৭’ অনুযায়ী বয়স্কদের সমস্যার সমাধানে সাব ডিভিশনাল অফিসারদের ক্ষমতা দেওয়া হয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata