২৪ নভেম্বর, ২০২৬
কলকাতা

সাতসকালেই দুর্ঘটনা! যাদবপুর সুকান্ত সেতুতে অটো মিনিডোরের মুখোমুখি সংঘর্ষ

অটোচালক-সহ চারজন গুরুতর আহত, হতাহতের কোন খবর নেই
emergency accident Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ৯:৫২

শুক্রবার সাতসকালে শহরের বুকে ফের সড়ক দুর্ঘটনা (Road Accident)। মিনিডোর এবং অটোর মুখোমুখি সংঘর্ষে অটোচালক-সহ চারজন গুরুতর আহত হয়েছেন বলে সূত্রের খবর। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, শুক্রবার সকাল সাতটা নাগাদ যাদবপুরের (Jadavpur) সুকান্ত সেতুতে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের একাংশ বলছেন, অটোটি যাদবপুর থেকে সন্তোষপুরের দিকে যাচ্ছিল। অটোতে তিনজন যাত্রী ছিল। উল্টোদিক সন্তোষপুরের দিক থেকে একটি মিনিডোর আসছিল। অটোটি নামার মুখে আচমকাই মিনিডোরটি ধাক্কা মারে। মিনিডোরের চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারে। আর তাতেই এমন বিপত্তি। ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে অটোচালক-সহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা যাদবপুরের কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন।

শহরের বুকে অহরহ ঘটছে এমন সড়ক দুর্ঘটনা। দিন কয়েক আগে যাদবপুরের সুলেখা সেতুর কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে পিষে দিয়ে যায়। পরে জানা যায় সেই গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন। এছাড়া সায়েন্সসিটি, ই এম বাইপাসে দুর্ঘটনা তো লেগেই আছে। বারবার পুলিশি ধড়পাকড়ে কোনভাবেই আটকানো সম্ভব হচ্ছে না, বলছেন একাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata